# ডাক পিয়নের চিঠি এলো//

- Author: [বন্যা লিপি](https://sonelablog.com/author/lipi71/)
- Published: 2019-10-04T09:22:36+00:00
- Updated: 2019-10-04T17:31:52+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a1%e0%a6%be%e0%a6%95-%e0%a6%aa%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%a0%e0%a6%bf-%e0%a6%8f%e0%a6%b2%e0%a7%8b/

---

বিভক্ত বর্ণমালায় ঠাঁসা এক চিঠি  
এলো আচমকা।  
ডাকপিয়ন ভুল করে ভুল পথেই  
ঠিকঠাক নিয়ে এলো বিচ্ছেদের কালিতে লেখা এক চিঠি।  
নিমিষেই ভেঙে যায় সব যত্নে গড়া  
অক্ষরের বায়না।  
এ নয় কল্পনা রাজ্যের ভাষা।  
বাস্তবতার কালিতে লেখা নিয়তি।  
নিয়তি নিয়ে এলো অঝর বৃষ্টির নোনা স্রোত।  
প্রতি মুহুর্তে মৃত্যু হয় ইচ্ছের।  
প্রতি মুহুর্তে বন্ধ হয় আটকে থাকা বুকের নিঃশ্বাস। প্রতিক্ষনে বেঁচে থেকে মরে যাওয়ার মতো অবগমন।  
বাকি পরে থাকে অগনিত পৃষ্ঠাওল্টানো বইএর পাতা পড়তে চাওয়া।  
কাগজের রঙ গোলাপী না আকাশি, তা বিবেচ্য নয়।  
অক্ষরগুলো কালো।  
অমোঘ নিনাদের মতো প্রতিষ্ঠিত শব্দরাশির বায়নাপত্র।

---

Comments: 30 — https://sonelablog.com/%e0%a6%a1%e0%a6%be%e0%a6%95-%e0%a6%aa%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%a0%e0%a6%bf-%e0%a6%8f%e0%a6%b2%e0%a7%8b/#comments
