# ডাকছে আজি মোরে

Author: রাহাত হোসেন
Published: 2016-04-08
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%a1%e0%a6%be%e0%a6%95%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%86%e0%a6%9c%e0%a6%bf-%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%b0%e0%a7%87/

আজ নাচছে এ মন হর্ষ নিয়ে ছুটছে অঢেল তৃপ্তিতে,  
আজ উঠছে জেগে ধরার সবই উছলে পড়া দীপ্তিতে|  
এই চিত্ত মাঝে উছলে তুফান গায় গান এক সুর ধরে,  
ঘুন ধরা সেই খুন মাখা তূণ দুঃখ ভোলায় সুখ ভরে|  
সেই দুঃখের সনে লুকিয়ে থাকা সুখের বোনা নীরখানা,  
মেলছে দুঃখের বক্ষ চিরে সুখের সনে দুই ডানা|  
কমছে বুকে দীর্ঘশ্বাসে ভয়ের দরুণ ধরফরানি,  
ডাকছে আমায় হাতছানিতে দোল খাওয়া এই শ্যামবনানী|  
আজ হর্ষ নিয়ে পায়ের কাছে থমকে দাঁড়ায় মুর্সে ঝড়,  
আজ লাগছে ভালো শীর্ণ কায়ায় জীর্ণ সুরের তীǗ স্বর|  
ধুলায় মোড়া মনখানা তার ঝাপটে ডানা হয় নূতন,  
জাগছে আজি ডাকছে মোরে হর্ষ নিয়ে এই ভুবন|  
অলক্ষ্যে আজ সকল কিছু যাচ্ছে নিয়ে লক্ষ্যে মোর,  
নতুন হাওয়ায় বান ডেকেছে নিতে মোরে ভাঙছে দোর|  
সেই উতল হাওয়ায় শীতল হয়ে ঘরকে থাকা দায়,  
না চাইলেও সেই বানের ডাকে মর্ম ছুটে যায়|

রাহাত হোসেন
