# ডলছে!

- Author: [বোরহানুল ইসলাম লিটন](https://sonelablog.com/author/borhan081975/)
- Published: 2022-02-10T02:37:33+00:00
- Updated: 2022-02-10T02:37:33+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a1%e0%a6%b2%e0%a6%9b%e0%a7%87/

---

মানুষের অন্তর – চেনা কি সহজতর?  
চারিদিকে বহু রূপে  
ঘুরছে,  
কেউ পুষে বুকে ক্রোধ – কেউ রেখে আড়ে বোধ  
তবুও সুযোগে কাদা  
ছুঁড়েছে!

সভ্যের শত শনি – হয়ে আজ শিরোমণি  
সমাজটা দিবা-নিশি  
চুষছে,  
দেখে কারো ভীরু মন – দিনে সেজে মহাজন  
আফসোসে রাতে শুয়ে  
ফুঁসছে!

হারিয়ে ছিন্ন ছাতা – বেহালে কালের দাতা  
তবুও বাদল রোদে  
চলছে,  
কেঁদে শুধু ধরাতল – ক্ষয়ে তাতে মনোবল  
আপনার বুক নিজে  
ডলছে!

ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।

---

Comments: 9 — https://sonelablog.com/%e0%a6%a1%e0%a6%b2%e0%a6%9b%e0%a7%87/#comments
