# ঠান্ডা বিহীন শীতকাল এবং একটা ফ্লপ লেখা

- Author: [মুহাম্মদ আরিফ হোসাইন](https://sonelablog.com/author/muhammad-arif-hossain/)
- Published: 2016-12-10T11:29:39+00:00
- Updated: 2016-12-10T11:29:57+00:00
- Category: [রম্য](https://sonelablog.com/category/literacy/funny/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a0%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a1%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b9%e0%a7%80%e0%a6%a8-%e0%a6%b6%e0%a7%80%e0%a6%a4%e0%a6%95%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%8f%e0%a6%ac%e0%a6%82-%e0%a6%8f/

---

গ্লোবাল ওয়ার্মিং এর ২টা সুবিধা কি??

– ডিসেম্বর মাসে কাঁথা মুড়ি দিয়ে ঘুমিয়েও শীতের সকল পিঠা খেতে পারছি। 😀  
– দুইদিনে একবার করে গোসল করতে পার্ছি। গ্লোবাল ওয়ার্মিং না হলে তো সপ্তাহে একবার করতাম। :3 জামা কাপড় ধোঁয়ার ডেট আর গোসল করার ডেট এক হয়ে যেত।  
বোনের ফোন :  
– কিরে মামার বাসা থেকে কম্বল আনছিস?  
– আচ্ছা, হিমালয়ে কি ট্রাফিক জ্যেম বেড়ে গেছে।  
– কেন?  
– শীত এখনো এসে পৌছায় নি। আসলো নিয়ে আসবো।  
– আরেএএ গ্রামে তো শীত পড়ছে।  
– তাহলে মনে হয় যাত্রাবাড়ীর জ্যেমে আটকে গেছে। ঢাকায় এখনো আসে নি। আসলে কম্বল মাস্ট গায়ে দিবো। ডোন্ট ওরি।

কাল্পনিক গার্লফ্রেন্ড এর ফোন :  
– হ্যালো বাবু শীত মর্নিং।  
– কচু! কই শীত!  
– কি বলো আমার তো শীত লাগে বাবু।  
– কিহ্! তুমি তো আমাকে একদম ভালোবাসো না।  
– উম! শীতের সাথে ভালোবাসার কি সম্পর্ক!! 😮  
– আছে! আমি শীতে তোমার কথা কল্পনা করে দিব্যি আরামে ঘুমাই। আর তুমি বলো শীত লাগে।  
– সরি বাবু। এখন থেকে তোমার টেকনিক ইউজ করবো।  
– এইতো! সুইট বাবু। :*

হতাশ নব জামাইর সাথে আলাপ :  
– বুঝলা আরিফ?  
– না। কি বুঝতাম বলেন।  
– আমার কপালটাই খারাপ।  
– কেন?  
– লাখটাকার কাবিন, সোনা গয়না দিয়া বিয়া কর্লাম শীত উপলক্ষে। আর এখন শীতের দেখা নাই। একটু আদর করতে গেলেই বউ বলে উফফ! গরম লাগছে। :'(  
– আহারে! একটা বুদ্ধি দিবো?  
– কি?  
– এক গেলাস ঠান্ডা পানিতে ডুব দিয়া মইরা যান।  
– 😮

দুষ্টু বল্টু :  
– কিরে বাবা তুই এমন শুকিয়ে যাচ্ছিস কেন?  
– চিন্তা করো না মা। বৃষ্টি আসলেই ভিজে নিবো। শীতটা যাক।

---

Comments: 3 — https://sonelablog.com/%e0%a6%a0%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a1%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b9%e0%a7%80%e0%a6%a8-%e0%a6%b6%e0%a7%80%e0%a6%a4%e0%a6%95%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%8f%e0%a6%ac%e0%a6%82-%e0%a6%8f/#comments
