# ট্রেন

- Author: [অরুণিমা মন্ডল দাস](https://sonelablog.com/author/arunima20/)
- Published: 2016-02-20T17:55:55+00:00
- Updated: 2016-02-20T17:55:55+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/), [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- Tags: অরুনিমা মন্ডল দাস, অরুনিমা মন্ডল দাস এর কবিতা
- URL: https://sonelablog.com/%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%a8/

---

[!\[0,,15856213_303,00\](http://sonelablog.com/wp-content/uploads/2016/02/015856213_30300.jpg)](http://sonelablog.com/wp-content/uploads/2016/02/015856213_30300.jpg)  
ঝঁাকুনিতে উপছে পড়ল।  
উনুনের দুধ চরে পরিণত হল  
বঙ্গোপসাগরে।  
যাই বলতে নেই কেননা বারবার আসতেই হয় জ্বলন্ত আগুনে পুড়তে।  
#  
পুড়তে ভালো লাগে যতক্ষণ না  
চোখ মুখ জ্বলে প্রেসার কুকারে সিদ্ধ  
ভাত হচ্ছে  
বারুদের অল্প দোলুনির ট্রেনে জার্নিটা টলিউডি ফিল্মের ধামাকাতে দঁাড়ায় ।  
বলিউডি মশলার তড়কা হয় না  
সিটি বাজার আগেই নেতিয়ে পড়া দেশলাই হয়ে প্লাটফর্মের বুকে থমকে দঁাড়ায়  
স্টেশনমাস্টারের হ্যান্ডল ফেরিওয়ালার চিৎকারে রেলের নিরস প্লাস্টিকে পরিণত হয়।

---

Comments: 9 — https://sonelablog.com/%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%a8/#comments
