# টিম টাইগার্স

- Author: [শাহ আজিজ](https://sonelablog.com/author/tumiami1/)
- Published: 2015-03-20T17:31:08+00:00
- Updated: 2015-03-20T17:31:08+00:00
- Category: [বিবিধ](https://sonelablog.com/category/misc/)
- URL: https://sonelablog.com/%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%ae-%e0%a6%9f%e0%a6%be%e0%a6%87%e0%a6%97%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b8/

---

বাংলা মায়ের দামাল  
ছেলের দল  
বিশ্ব টা কে দেখিয়ে দিল  
যুদ্ধ জয়ে কেমন তাদের  
দৃঢ় মনোবল ।

জোচ্চুরি আর চল চাতুরী  
করবে কত আর ??  
বিশ্ববাসী দেখছে সবাই  
জয় হয়েছে কার ।।

টাকার কাছে বিক্রি তারা  
আইসিসি এর দালাল যারা  
ক্রিকেট টা কে পণ্য করে  
আবেগ নিয়ে খেলা করে  
বিশ্ব মোড়লেরা ।।

খেলতে যদি চাও  
সময় থাকতে মোড়ল গিরি  
বাদ দিয়ে যে দাও ,

ক্রিকেট টা কে বড্ড বেশি  
ভালোবাসি মোরা  
বাংলা মায়ের সোনার ছেলে  
টিম টাইগার্স তোরা ।।

শাহ আজিজ  
10-pm- 20-3-2015

 

---

Comments: 4 — https://sonelablog.com/%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%ae-%e0%a6%9f%e0%a6%be%e0%a6%87%e0%a6%97%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b8/#comments
