# টানেলের অন্ধকার কিংবা হাহাকার !!

Author: ঘুমন্ত আমি
Published: 2014-11-12
Category: বিবিধ
URL: https://sonelablog.com/%e0%a6%9f%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%bf%e0%a6%82%e0%a6%ac%e0%a6%be-%e0%a6%b9%e0%a6%be/

টানেলের এই প্রান্তে দাড়িয়ে দেখি ওপাশে কেবল গভীর ঘন কালো অন্ধকার ! ট্যানেলগুলোতে সবসময় অন্ধকার ঢাকা থাকে! আর আমরা আলোর সন্ধানে উদ্দেশ্যহীন ভাবে পাগলের মতো ঘুরে বেড়াই এ প্রান্ত থেকে ও প্রান্ত! যদি আলোর দেখা কখনো পাই! সকাল আসে না, আয়না হাসে না, জানলা খোলা মেঘ, সে ভালবাসে না ! আর অন্ধকার ক্রমেই চেপে ধরে আমাদের, ট্যানেল এর এ প্রান্ত থেকে ও প্রান্তের হাহাকার এর চাপা ক্রন্দনে কেবল ভিতর থেকে আমরা ভারি হতে থাকি কেউ ক্রন্দনে তা প্রকাশ করতে পারে কেউ পারেনা!
