# টাকা π

Author: সঞ্জয় মালাকার
Published: 2019-09-13
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%9f%e0%a6%be%e0%a6%95%e0%a6%be-%cf%80/

> টাকা,,
> 
> জ্বলছে জীবন নিত্য দিন’ই,  
> মরছে চক্ষুলজ্জা,  
> মরছে মানব টাকার লোভে  
> হিংসো প্রতি হিংসা!  
> নিত্য দিন’ই মরছে বিবেক  
> সুবিচারে দ্বারা,  
> মানুষ এখন টাকার পিছু  
> করছে তাড়াহুড়া!  
> নিচ্ছে কেড়ে টাকার লোভে  
> মানুষের ভিতরের মানুষ,  
> টাকার জন্য হচ্ছে খুন  
> হচ্ছে কতই গুম.?  
> জ্বলছে জীবন নিত্য দিন’ই  
> সচল সমাজ অচল,  
> ভেঁজাল নোটে বিবেক বুদ্ধি  
> হচ্ছে সবি অচল।  
> টাকার নেশায় ভাংছে ঘর  
> টাকাই টানে মরণ।
> 
> সঞ্জয় মালাকার //
