# টাকার কেরামতি

- Author: [হালিম নজরুল](https://sonelablog.com/author/m-a-halim-nazrul/)
- Published: 2022-03-19T13:40:00+00:00
- Updated: 2022-03-19T13:40:00+00:00
- Category: [ছড়া](https://sonelablog.com/category/literacy/%e0%a6%9b%e0%a7%9c%e0%a6%be/)
- URL: https://sonelablog.com/%e0%a6%9f%e0%a6%be%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae%e0%a6%a4%e0%a6%bf/

---

এই টাকাটা চলবে না আর ! ঐ টাকাটা অচল !

টাকার আবার পা ‘থাকেনি! কেমনে থাকে সচল?

টাকার জোরে সব পাওয়া যায়? শক্তি কোথায় মেলে?

কাগজখানার বল বেড়ে যায় বলুন তো কি খেলে?

 

টাকায় বাড়ে বুদ্ধি-বিবেক? টাকায় বাড়ে নাম!

টাকায় হাবি খান হাবিবুর, টাকায় হাদা রাম।

টাকায় আইন টাকায় ফাইন টাকায় হাসি-ফাঁসি,

টাকায় যতি টাকায় গতি টাকায় হাওয়ায় ভাসি।

 

টাকায় লাফায় ল্যাংড়া বাঁনর,অঢেল মডেল নাচে,

টাকার জোরেই মৃত্যু ঘোরে, টাকায় মানুষ বাঁচে।

---

Comments: 8 — https://sonelablog.com/%e0%a6%9f%e0%a6%be%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae%e0%a6%a4%e0%a6%bf/#comments
