# ঝড়ের পূর্বাভাস

- Author: [রিমঝিম বর্ষা](https://sonelablog.com/author/reemzhim19/)
- Published: 2014-04-26T09:00:39+00:00
- Updated: 2014-04-26T17:06:09+00:00
- Category: [বিবিধ](https://sonelablog.com/category/misc/)
- URL: https://sonelablog.com/%e0%a6%9d%e0%a7%9c%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%82%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b8/

---

অনেক অনেকদনি পর আমার উঠোনে  
তোমার পায়ের দাগ!  
বুকের ভেতর পাড় ভেঙ্গে পড়ে।

ছুটে যাই তোমার উঠোনে…  
হাট করে খোলা দরজা  
বাতাসে দাপায়;

তুমি নেই……কিছু নেই  
তোমার বাড়ির উঠোন জুড়ে  
কেবলি আমার দীর্ঘশ্বাস;

বৈশাখের দগ্ধ দুপুর  
পোড়ায় শহর; পোড়ায় মন;  
উন্মত্ত মাতাল হাওয়ায় অশান্ত আমি;  
আবার সেই ঝড়… সেই ভালোবাসা;  
আবার………….সেই তুমি !!!

---

Comments: 14 — https://sonelablog.com/%e0%a6%9d%e0%a7%9c%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%82%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b8/#comments
