# ঝড়াপাতা-২ এর অরিত্র কে……।

Author: আদিব আদ্‌নান
Published: 2012-11-03
Category: একান্ত অনুভূতি
Tags: একান্ত অনুভূতি
URL: https://sonelablog.com/%e0%a6%9d%e0%a7%9c%e0%a6%be%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a4%e0%a6%be-%e0%a7%a8-%e0%a6%8f%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0-%e0%a6%95%e0%a7%87-%e0%a5%a4/

অরিত্র ,  
এইসব হেমন্তের রোদেলা ভীষণ  
একাকী দুপুর গুলোতে আমার খুব  
ইচ্ছে করে তোমার মত মিসকে শয়তান কে নিয়ে নিরুদ্দেশ হতে।

শহরের এই ভিড় এড়িয়ে কোন  
প্রাচীন ঝুড়ি নামা বটের আড়ালে  
বসে , ইচ্ছে করে খামচে দিতে  
ইচ্ছে করে নখর বসাতে তোমার বুকের গভীরে ।

রোদ গড়িয়ে যখন প্রকৃতি নরম বিকেলের ছোঁয়ায়  
আরও নরম হয়ে উঠবে তখন  
দুজনে রেল লাইন ধরে হেঁটে যাব ,  
হঠাৎ ধাক্কা দিয়ে ফেলে দেব চলন্ত ট্রেনের নীচে  
এমন ইচ্ছে করে ।

যদি খুব চায়ের তেষ্টা পেয়ে যায়  
তো বসে পড়ব গ্রামের কোন টং এর চা স্টলে  
চুপিসারে তোমার চা’য়ে বিষ ঢেলে দেব ।

তোমাকে চিনে ফেলেছি একটু দেরি করে হলেও  
তুমি আর নেই – আমার তুমি  
তুমি এখন অন্য কারও, আমার নও মোটেই ।

দু-নৌকায় নয় , অনেক নৌকায় রাখছ পা  
এ নয় অজানা এখন আমার ,  
যতই ভাব নেও শৌখিন স্বস্তির –  
অবস্থা সঙিন সে আমি ঢের আগেই জানি ।

মাঝেমাঝেই ইচ্ছে করে খালি পায়ে হেঁটে হেঁটে কোন  
পাহাড়ে চলে যাই, এক ধাক্কায় ফেলে দেই গভীর কোন গিরি গহ্বব্রে-  
তলিয়ে যাও তুমি অতল যন্ত্রনায় ।

একদিন ঘুষি মেরে ঠিকই নাক ভেঙে  
নিরুদ্দেশ আমি হবই ।
