# ঝুঁকে-যাওয়া জীবন

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2020-11-24T07:20:43+00:00
- Updated: 2020-11-24T05:04:43+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%9d%e0%a7%81%e0%a6%81%e0%a6%95%e0%a7%87-%e0%a6%af%e0%a6%be%e0%a6%93%e0%a7%9f%e0%a6%be-%e0%a6%9c%e0%a7%80%e0%a6%ac%e0%a6%a8/

---

 

সাধ ছিল, ছিল স্বপ্ন, নাছোড় বান্দার মত,  
হারানো-স্বপ্ন এখন-ও উঁকি দেয় পলাশ-প্রকৃতিতে,  
পরিযায়ীর মত, আস্তে ধীরে;  
লাফিয়ে ওঠা হৃদয় ছুটতে চায় দিগ্বিদিকে।  
সতৃষ্ণ-স্বপ্ন তাকিয়ে থাকে উষ্ণতার নরম রোদ মেলে  
সময়ের বাঁকে বাঁকে।

বুকের মাঝে জেগে থাকে ঘুম, নির্ঘুমের মত,  
ঘুম, ঘুমাও এবার নির্বিঘ্নে, সময় জেগে থাকুক খোলা-বন্ধ চোখে,  
ব্যগ্রতা-সংযত অপেক্ষা-হৃদয়ে;  
ঝুঁকে-যাওয়া/ঝুঁকি-নেয়া সংক্ষিপ্ত জীবনে,  
ঘুম জাগরণের মাঝে জ্বল-জ্বল করে জন্ম নেয়  
আরদ্ধ এক প্রতিজ্ঞা অনবদ্য শৌর্যের অদৃশ্য বিশ্বাসে।

ছবি নেটের।

---

Comments: 18 — https://sonelablog.com/%e0%a6%9d%e0%a7%81%e0%a6%81%e0%a6%95%e0%a7%87-%e0%a6%af%e0%a6%be%e0%a6%93%e0%a7%9f%e0%a6%be-%e0%a6%9c%e0%a7%80%e0%a6%ac%e0%a6%a8/#comments
