# ঝিলের জমিন

- Author: [সুপর্ণা ফাল্গুনী](https://sonelablog.com/author/suparna-falguni/)
- Published: 2021-01-05T18:00:04+00:00
- Updated: 2021-01-05T18:01:16+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%9d%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%a8/

---

ঝিলের জলে শাপলা-শালুকের সন্তরণ,

মাছেরা খেলে আপন মনে;

মাছরাঙা যমের বেশে বসে আছে ছিপ ফেলে একমনে।

শুকনো পাতার সারিবদ্ধ লাশ ভেসে যাচ্ছে অজানা ঘাটে।

ঝিল-ক্যানভাসে নিচু মেঘের আকাশটা,

ছুঁয়ে যায় যেন তুলির আঁচড়ে মর্ত্যের আঁচল।

পূর্ণাঙ্গ মুখাবয়বের ছায়া এঁকেছে কোন সে মন-কারিগর?

উত্তরের মলয়ে জমে যাওয়া সুখস্মৃতি-

কোন সে কাব্য-উষ্ণতায় ছুঁয়ে যায়?

ফুলশয্যা সজ্জিত ক্ষিতিজ-শাখে বিহঙ্গ-বিহঙ্গী অভিসার রচে।

পদ্ম-পাতার ভেলায় ডাহুক, দোয়েলের দিনমান পারাবার;

কৃষ্ণচূড়ার লাল পাড়ে ঝিলের জমিন হয়ে উঠে দৃষ্টিনন্দন।

 

ছবি-গুগল

রচনাকাল-২৩শে নভেম্বর ২০২০

---

Comments: 24 — https://sonelablog.com/%e0%a6%9d%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%a8/#comments
