# ঝর্ণার আঁকা ছবি

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2020-11-30T06:10:25+00:00
- Updated: 2020-11-30T06:10:25+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%9d%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a3%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%81%e0%a6%95%e0%a6%be-%e0%a6%9b%e0%a6%ac%e0%a6%bf/

---

(আমার)আপাত বন্ধ দরজার ওপাশে মায়াবী শীতের পরশ,  
উঁকিঝুঁকি দিয়ে/দিতে-দিতে সকালের কুয়াশা ভর করে নেমে আসা রৌদ্রোজ্জ্বলতা;  
ভাবি,এ ডাক সত্যি না-কী কুহক!  
এই যে কামেশ্মরী কবিতার মত মাখো-মাখো মাখামাখি-ডাক, মহনীয় শব্দ নান্দনিকতায়  
আলিয়ে পড়া, ইয়াং ইয়াং ভাব!কায়দা-সুন্দর এপ্রোচ, ক্ষণিকের শহুরে আদিখ্যেতা!!

রাতারাতি জিততে শিখে যাব আক্কেল-বে-আক্কেলের মত  
ঘুমবো দুপুর পেড়িয়ে সন্ধ্যা নাগাদ,  
পৃথিবীর সব লাইব্রেরী কাঁধে/মাথায় তুলে জ্বল জ্বল করে জ্বালিয়ে দেব;

যা কখন-ও হওয়ার/হবার নয় হওয়ার কথা-ও ছিল না,  
ঐটা বেষ্ট আছিল,বাতাসে ভাসতে থাকা এমন শব্দ-ব্যঞ্জনে  
কিছুই আসে যায়-না, আসবে যাবেও-না।

যা বাজে/পরিত্যক্ত চিঠি-ফিঠি দিয়ে বলে দেয়াই ভাল  
বানিয়ে/ফানিয়ে লেখা (এই লেখা)লেখা না,  
লেখাদের ভালোবাসায় ঝর্ণার আঁকা ছবি থাকে/লাগে।

ছবি নেটের।

---

Comments: 14 — https://sonelablog.com/%e0%a6%9d%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a3%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%81%e0%a6%95%e0%a6%be-%e0%a6%9b%e0%a6%ac%e0%a6%bf/#comments
