# ঝরে যাওয়া নক্ষত্র (ব্লগার আরজু মুক্তা স্মরণে)

Author: অনন্য অর্ণব
Published: 2021-09-12
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%9d%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%af%e0%a6%be%e0%a6%93%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be-%e0%a6%a8%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%97%e0%a6%be/

সময়ের নিষ্ঠুরতার ব্যবচ্ছেদ করতে আসিনি –

কঠোরে কোমলে সন্তর্পণ করতে আসিনি কোন সমবেদনা

সহমর্মিতা- সে তোমার জন্যে নয়, বরং তুমি ছিলে –

আপন অক্ষে স্বকীয়তায় বলিষ্ঠ নিদারুণ নির্ভীক কন্ঠস্বর।।

তুমি ছিলে রিপ্রোডাক্টিভ প্রাণশক্তিতে পরিপূর্ণ নক্ষত্রের মতো –

চিরভাস্বর, আপনার রঙে রাঙিয়ে গেলে এই জলসা-

এই আত্মভোলা পাখিদের কলরবে তুমি দিয়েছ যে সুর

আজ সেই আমরাই পড়ে আছি, তোমার রেখে যাওয়া স্মৃতি বুকে আগলে –

আর তুমি চলে গেলে শত সহস্র আলোকবর্ষ দূর ।।
