# ঝরা ফুলের অনুরাগে

- Author: [কামরুল ইসলাম](https://sonelablog.com/author/kamrul-islam75/)
- Published: 2022-05-18T11:45:07+00:00
- Updated: 2022-06-04T09:25:04+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%9d%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%ab%e0%a7%81%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%a8%e0%a7%81%e0%a6%b0%e0%a6%be%e0%a6%97%e0%a7%87/

---

 

কল্লোলে, হিল্লোলে যে ছিল হৃদয় জুড়ে

ঝরা পাতার মর্মরে, আজ মনের অগোচরে

হারিয়ে গেছে বহুদুর, সময়ের স্রোতে ভেসে ~

ঝরা বকুলের কান্নায়, জীর্ণ বুকে

চার দেয়ালের একাকীত্ব, অহর্নিশি যায় ফুকে

পূর্ণ বলয়ে হানা দেয়,  শূণ্যতা এসে  ।

 

গান হারায় সুর, কবিতায় নাই অন্তমিল

ধূসর পান্ডুলিপিতে বিবর্ণে বিরহ অখিল

প্রকৃতি হাসে,  পাখী গায়,  তবুও যেন নাই  ~

আমার ব্যথার দান,  ঝরা ফুলের অনুরাগে

বিষণ্ণ প্রহরে, অবকাশে অঝরে,কারো মনে যদি জাগে

সাগরে ছুটে চলা ঝর্ণার ধারা, ছিল না বৃথাই  ।

 

রচনা কাল  ঃ ১৮/০৫/২০২২

ঢাকা

---

Comments: 6 — https://sonelablog.com/%e0%a6%9d%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%ab%e0%a7%81%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%a8%e0%a7%81%e0%a6%b0%e0%a6%be%e0%a6%97%e0%a7%87/#comments
