# ঝরা পাতা

- Author: [সাবিনা ইয়াসমিন](https://sonelablog.com/author/sabina-yeasmin/)
- Published: 2019-11-27T10:44:10+00:00
- Updated: 2020-06-04T17:32:37+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%9d%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a4%e0%a6%be/

---

আমারই পথ থেমে গেছে  
নিঃশেষ হয়েছে সব উচ্ছাস,  
পথিক থেমে যায় হয়ে সাথী-হারা  
থামে নাতো কভু পথ।

মহাকালের কাব্যতে লিখেছি অ-কবিতা  
স্থির নির্বাক-ভাষাহীনতায়,  
রিক্ত দু-হাতে যা ছিলো  
এর বেশি দিতে পারিনি তোমায়/

সয়লাব আলোয় হেঁটে চলো আগামীর পথে,  
দেখো না পিছু ফিরে,  
ইচ্ছে হলে মনে রেখো বন্ধু  
আমি ছিলাম তোমারই ছায়া-সাথী হয়ে…

---

Comments: 34 — https://sonelablog.com/%e0%a6%9d%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a4%e0%a6%be/#comments
