# ঝরাপাতার অরণ্যে

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2017-03-08T22:44:55+00:00
- Updated: 2017-03-08T22:44:55+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%9d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%b0%e0%a6%a3%e0%a7%8d%e0%a6%af%e0%a7%87/

---

পাতাঝরা দিনে মচমচ শব্দ তুলে সময় হেঁটে যায় আর হলদে পাতারা বাতাসে ভেসে ভেসে হাওয়ার নাচনে  
হুটোপুটি লুটোপুটি খেতে খেতে আনন্দ-বিষাদে মাটির বুক-জুড়ে ঘুমোয়,  
ঘুমোয়;

মচমচ শব্দ তুলে সময় হেঁটে যায়,

জলভূমির জলপরী ফ্যাকাসে-মলিন বিষণ্ন-চোখে অপলক চেয়ে চেয়ে নির্দোষ দিনগুলোর কথা ভাবে ও  
আবার জলারণ্যে পথ হারায় কোন এক আগামীকালে গজিয়ে ওঠা সবুজ কুড়ি দেখবে বলে,

ফসলবিলাসী চাঁদ অরণ্যে লুকোয় লুকোচুড়িতে ভালোবাসবে বলে,  
আমিও অরণ্য হবো প্রতিদিনের শেষে।

সময় হেঁটে যায় নিঃসীম নিঃশব্দে;

---

Comments: 42 — https://sonelablog.com/%e0%a6%9d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%b0%e0%a6%a3%e0%a7%8d%e0%a6%af%e0%a7%87/#comments
