# জয় পরাজয়ে

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2017-01-09T23:10:29+00:00
- Updated: 2017-01-09T23:10:29+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%9c%e0%a7%9f-%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a7%9f%e0%a7%87/

---

বিষণ্ণতার কোন রং হয় না,  
নীলের ভাঁজে লুকিয়ে রাখা হয় না  
যায় ও না,

ভারী ভারী যুদ্ধসাজ নিয়ে  
এগোয় সে,  
হামলে পড়ে সম্মুখ সমরে,  
স্নাইপার রাখা আছে গোপনপকেটে পুরে;

রূপকথা যাদুরদ্দুর নিয়ে টিকে থাকে সামান্যক্ষণ,  
স্পর্শের শাশ্বত উত্তাপতা নিয়ে  
অরণ্য দাঁড়ায় বুক চিতিয়ে একা,  
প্রতিশোধ নয় শুধু টিকে যাওয়া, আর টিকে থাকা,  
অঘোষিত অবশ্যম্ভাবী মৃত্যু বা জয় থমকে দাঁড়ায় সহসা;

---

Comments: 12 — https://sonelablog.com/%e0%a6%9c%e0%a7%9f-%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a7%9f%e0%a7%87/#comments
