# জ্যোৎস্না

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2014-06-09T14:23:18+00:00
- Updated: 2014-06-09T14:23:18+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%af%e0%a7%8b%e0%a7%8e%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a8%e0%a6%be/

---

রাত্রির পবিত্রতা দিয়েছে উদ্বেল স্থির স্থবিরতা , অপলক চাঁদ চেয়ে আছে অন্তহীন চোখে ।  
জেগে উঠে সরবে নিঃস্বরে ধরেছে গান বুলবুলি থেকে বনানী , নদী হৃদ পাহাড়-পর্বত ।  
প্রবহমান নদীস্রোতের বিপরীতে থমকে দাঁড়িয়েছে স্বচ্ছ ক্ষীণ দেহের জলপরীদের দল ।  
কোমল জ্যোৎস্নায় স্নান শেষে নমনীয় আলো পোয়াচ্ছে ধরণী ।  
যন্ত্রণা নয় ঠিক , যন্ত্রণা অনুভবের ঔচিত্য , এই সংকীর্ণ করে আনা বোধটাই দণ্ডকারণ্যে রেখেছে ফেলে,  
স্যাঁতসেঁতে বিষণ্ন চোখে নিরাবরণ রুদ্ধশ্বাস উজ্জ্বল কুমারী উর্বরতায় ।

---

Comments: 33 — https://sonelablog.com/%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%af%e0%a7%8b%e0%a7%8e%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a8%e0%a6%be/#comments
