# জ্যোৎস্না প্রদীপের সোনেলা

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2020-01-01T14:58:19+00:00
- Updated: 2020-01-02T00:51:38+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%af%e0%a7%8b%e0%a7%8e%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a6%e0%a7%80%e0%a6%aa%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a7%8b%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b2/

---

 

সময় ছুঁয়ে যাচ্ছে প্রত্যহের মত, সকাল-শিশিরের কোমল মমতায়,  
হেঁটে যাওয়া উত্তাল ভিড়ের মাঝে লিখে যাচ্ছি আমরা,  
অক্লান্ত হৃদয়ে পায়ে পায়ে, সুদূর কে কাছে ডেকে, না-অবাক প্রাণে;

ঐ আগতের সোনা-দিনে বর্ণালী হৃদয়ের পাপড়ি-প্রান্ত ছুঁয়ে ছুঁয়ে  
দু’হাতে জড়িয়ে ধরে, সব গ্লানি মুছে, নীরব জল-কাঁপনে চোখ রেখে।

অ-বিস্মিত হৃদয়-চোখে, শুধু সোনেলায় বেঁচে থাকব সবাই  
ব্যাকুল জ্যোৎস্না প্রদীপ হয়ে।

---

Comments: 40 — https://sonelablog.com/%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%af%e0%a7%8b%e0%a7%8e%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a6%e0%a7%80%e0%a6%aa%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a7%8b%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b2/#comments
