# জ্ঞানই চাষী

- Author: [বোরহানুল ইসলাম লিটন](https://sonelablog.com/author/borhan081975/)
- Published: 2021-12-04T01:17:18+00:00
- Updated: 2021-12-04T01:17:18+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%9e%e0%a6%be%e0%a6%a8%e0%a6%87-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b7%e0%a7%80/

---

রয় যদি কেউ মাটির পাশাপাশি,  
হোক চলা তার বাইশ কিংবা  
কড়া-গন্ডায় আশি।  
নয় তবুও চাষী,  
ধরলে সে হাল জো না বুঝে  
রোজ হয়ে উচ্ছ্বাসী।

তেমনি যে কেউ অমার সাথে যুঝি,  
নিদ্রাহীনেই যায় যদি সেই  
সত্তাটারে খুঁজি।  
মিলবে কি তার পুঁজি?  
জ্ঞান না দিলে পথের দিশা  
চক্ষু দু’টি বুজি!

ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।

---

Comments: 15 — https://sonelablog.com/%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%9e%e0%a6%be%e0%a6%a8%e0%a6%87-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b7%e0%a7%80/#comments
