# জোনাকির আকাশ

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2017-06-19T06:00:06+00:00
- Updated: 2017-06-19T06:00:06+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%9c%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be%e0%a6%95%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%95%e0%a6%be%e0%a6%b6/

---

একবার এক জোনাকি  
হুড়মুড়িয়ে, খামোখা-খুশির আবেশ ছড়িয়ে  
কাছে চলে এসে বলে, চলো-না উড়ি,  
বুনো ফুলের ঘন-সীমাহীন শরীরী-গন্ধ মেখে  
ঐ নীলের দূরাকাশে;  
অসম্ভব, বলি তাকে, ভাবি-ও,  
কিন্তু, চোখ উল্টে নির্বোধ! তা বলি-না;

আলোজ্বলা-ডানায় ভর করে, এ-আমায়  
কোথায় নিয়ে এলে!!

সেই থেকে বুক পকেটেই আছে, জোনাকিটি  
প্রজাপতি হয়ে,  
মরে গিয়েও জ্বলে আছে, জ্বালাচ্ছে-ও  
অনন্তকাল ধরে, উদাসী উদ্বৃত্ততায় নয়,  
উদ্ধত-উদ্ভাসিত বৈশাখীর বেশে  
বিষয়-আশয়ের দিক ভুলে, নিথর গভীর  
কৃষ্ণ-যবনিকা ভেদ করে  
কুচিকুচি করা সোনালু হাসিতে;

---

Comments: 14 — https://sonelablog.com/%e0%a6%9c%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be%e0%a6%95%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%95%e0%a6%be%e0%a6%b6/#comments
