# জৈবিক জীবন এবং সহিংস সভ্যতা

Author: অনন্য অর্ণব
Published: 2021-10-31
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%9c%e0%a7%88%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%9c%e0%a7%80%e0%a6%ac%e0%a6%a8-%e0%a6%8f%e0%a6%ac%e0%a6%82-%e0%a6%b8%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%82%e0%a6%b8-%e0%a6%b8%e0%a6%ad%e0%a7%8d%e0%a6%af/

যৌনতায় আমার পঞ্চমুখ সুখ

আমার শরীর মন মগজের রন্ধ্রে রন্ধ্রে যৌনতা

আমার ভীষণ খিদেও পায়,

সকাল দুপুর রাতে- নিয়ম করে খেতে হয় বাঁচার তাগিদে।

তোমরা ল্যাম্পপোস্টে রেডিয়াম বাতি লাগাও

আবার চারদেয়ালের ঘরে খুশবু ছড়িয়ে অপেক্ষা করো-

নীলাভ আলোয় উলঙ্গ দেবালয়ের ক্ষুদার্ত মন্দিরে

রতিরহস্য আবিষ্কারের ব্যর্থ প্রচেষ্টায় নিস্তেজ হও ।

অথচ আমার কেবল একটুকরো অন্নপূর্ণা যোনী

তিলোত্তমা শরীরের নিখুঁত আকর্ষণ – উপজীব্য, কাম

তোমাদের ধৈর্যচ্যুতি; অবাঞ্ছিত স্খলন,

জৈবিক পরিতৃপ্তিটাও ঠিকঠাক দিতে পারো না ।

আমি মুখোশ পরি- রোজ রাতে বের হওয়ার আগে,

মুখোশ পরা সভ্যতার মুখোশ খুলে রাতভর দেখি –

মুখোশের অন্তরালে অসভ্য আদিমতা কতখানি তার

তোমরা কেবলি দেখো- কতটা বুভুক্ষু আমি কতটা নির্ভার।

ফটো : সোনেলা ব্লগ থেকে
