# জেগে থাকার ঘুম

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2021-08-04T03:29:35+00:00
- Updated: 2021-08-05T02:32:44+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%9c%e0%a7%87%e0%a6%97%e0%a7%87-%e0%a6%a5%e0%a6%be%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%98%e0%a7%81%e0%a6%ae/

---

পরস্পর দুশমন, ঘুম ও জাগরণ,  
শেষমেশ কে কাকে বেছে নেবো/নেবে;  
সামান্য একটু মাঙ্গলিক তদন্ত শেষে, পাশাপাশি বসে,  
সহায়ক পদক্ষেপ কী বা কী কী নেয়া যায়,  
নিরপেক্ষ অবাধ উন্মুক্ততায়, ন্যায়-নিষ্ঠ মিষ্টতায়;

দু’ভাগকারী এদিক না ওদিক অংক-হিশেব ফেলে-টেলে  
নিদেন পক্ষে মুখোমুখি না-হোক, পিঠোপিঠি তো বসা যেতেই পারে;  
অক্ষত বৃষ্টির ছাট এড়িয়ে;

না, নাহ; নীরবতার কোন হিমেল ফারাক বিকেল-বৃষ্টিতে থাকে না;  
গিজগিজ করা আলগা চটুলতা-ও না;  
চাঁদের বুড়ির ছুঁড়ে দেয়া জ্যোৎস্না-কানাগলির ভাঁজে ওলট-পালট  
জড়াজড়ির ষোলকলা পূর্ণ হতে দেয়া যাবে না কিছুতেই,  
এ-কথা ও-কথার ফাঁকে একটুখানি সুসম্ভ্রমের আফিম-তরু!  
নাহ্, তাও না;

ধারাবাহিক বৃত্তের লেজে পা-রেখে একটু রমণীয় বৃষ্টিস্নাত হয়ে,  
জেগে থেকেই ঘুমিয়ে যাব, বা ঘুমিয়েই জেগে থাকবো!  
নিরবিচ্ছিন্ন হৃদয়ে, চমক/ঝিলিকের গাঢ় জাল বিছিয়ে!!

[গান](https://www.youtube.com/watch?v=2Vv-BfVoq4g) ও ছবি নেটের।

---

Comments: 18 — https://sonelablog.com/%e0%a6%9c%e0%a7%87%e0%a6%97%e0%a7%87-%e0%a6%a5%e0%a6%be%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%98%e0%a7%81%e0%a6%ae/#comments
