# জেগে উঠো কবিতা

- Author: [জসীম উদ্দীন মুহম্মদ](https://sonelablog.com/author/jasim-uddin-mohammad/)
- Published: 2014-09-14T19:08:34+00:00
- Updated: 2014-09-14T19:17:11+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%9c%e0%a7%87%e0%a6%97%e0%a7%87-%e0%a6%89%e0%a6%a0%e0%a7%8b-%e0%a6%95%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%be/

---

আড়মোড়া ভেঙে জেগে উঠো, যেমন জেগে আছে সূর্য  
অপাংক্তেয় মেঘগুলিকে  
কাপুরুষ ভাবনা গুলোকে  
পথের দুপাশে ছেঁড়া কাগজের মত  
উচ্ছিষ্ট খাবারের মত ছুঁড়ে ফেলে দাও !  
যেখানে ভাগাড়  
যেখানে কুকুরে, বিড়ালে এক সাথে মধুচন্দ্রিমা যাপন করে !  
শব্দ গুলোকে মহাবীরের তরবারির মত  
তিতুমীরের বাঁশের কেল্লার মত  
রুশো, ভলটেয়ারের কলমের মত  
কবিতার খাতায় মরণ কামড় এঁকে দাও !  
যাযাবর সময় দেখুক  
মহাকাল ইতিহাস লিখুক  
চেতনার ফুল কলি  
কামনার বুলবুলি  
কবিতার শব্দে শব্দে হেসে হেসে লুটিয়ে পড়ুক !  
অন্ধকারের মিছিলে  
মরচে ধরা বোধে  
নতুন কবিতার জন্ম হউক — —হউক- !!

---

Comments: 12 — https://sonelablog.com/%e0%a6%9c%e0%a7%87%e0%a6%97%e0%a7%87-%e0%a6%89%e0%a6%a0%e0%a7%8b-%e0%a6%95%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%be/#comments
