# জেগে উঠে স্বপ্ন

Author: সঞ্জয় মালাকার
Published: 2020-04-06
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%9c%e0%a7%87%e0%a6%97%e0%a7%87-%e0%a6%89%e0%a6%a0%e0%a7%87-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a8/

*আবদ্ধতার দিন গুলোতে*  
*জেগে উঠে স্বপ্ন,*  
*নয়নে ছলকে উঠছে নিরন্তর ব্যকূলতা-*  
*তুমি বড় নিঠুর প্রিয়তমা!*

*নাজুক মনে ক্রমাগত প্রণয়ে অবক্ষয়*  
*তুমি হারিয়েছ ফাগুনের আনন্দে!*

*প্রতি বিন্দু, শব্দের ব্যবহার*  
*সবি তো তোমার দেয়া উপহার,*  
*প্রিয়মুখ – প্রিয়তমা – হৃদয়ে শুধু হাহাকার?*

*প্রিয় তামা আবদ্ধতার দিনগুলোতে*  
*জেগে উঠে স্বপ্ন,*  
*সৃতির পাতায় শব্দ ক্রমাগত।*  
*ফাগুন মাসে গোধূলি লগ্নে*  
*ক্রমাগত জ্বলছে দাবানল*  
*বর্জনের আহ্বান জানিয়ে বিদায় নিয়ে*  
*কি আনন্দে করছ আলিঙ্গন!*

*প্রিয়মতা আমি তো দুরন্ত পৃথিবী –*  
*নতুন পৃথিবী দেখিবার অপেক্ষায়,*  
*অশ্রু মুছে রয়ে যাবো সৃতির মোহনায়!*  
*প্রিয়তমা আবদ্ধতার দিনগুলোতে*  
*পুড়ে পুড়ে হয়ে যাবো ছাই,*  
*তুমি রবে সৃতি জুড়ে অমরত্ব*  
*না পাওয়ার আকুতি ঝর্ণায়।*

*প্রিয়তমা আরও কণ্ঠিত আণত নয়ন*  
*শিউরে উঠে নৈঃশব্দ দহন,*  
*তুমি-তো একান্ত একাগ্রতায় পরস্পরকে চিনে নেবে –*  
*প্রেম পিপাসিত হয়ে-!*  
*আমি না হয় থাকিবো নির্লজ্জ বেদনা লয়ে।*

*ছবি সোনেলা ব্লগথেকে শোয়ার /*
