# জুলিয়া নামের মেয়েটি, আমায় পাঠালো কবিতা-চিঠি!

- Author: [শাহ আলম বাদশা](https://sonelablog.com/author/shahalambadsha/)
- Published: 2014-07-11T16:49:05+00:00
- Updated: 2014-07-16T09:50:38+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%9c%e0%a7%81%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a7%87%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%86%e0%a6%ae/

---

ইন্টারনেটের বদৌলতে কী না হতে পারে? মেয়েটিও পড়েছে অসম প্রেমে আমার বউ-বাচ্চা আছে জেনেও; কিন্তু আমার সাড়া নেই। রশিয়ার ইউক্রেন থেকে জুলিয়া নামের এ মেয়ে আমাকে নিবেদিত চিঠিসহ কবিতা পাঠিয়েছে। এর আগেও চিঠি দিয়েছিলো অনেকবার কিন্তু জবাব দেইনি বলে সে অভিমান করে একটার পর একটা কবিতা পাঠাচ্ছে। নিচে ৩য় কবিতাটি অনুবাদসহ তুলে দিলাম, কেমন লাগলো জানাবেন–

![](http://cms.somewhereinblog.net/ciu/image/147430/xlarge/?token_id=bada475729b9f25aa6304295ead7bf8e)

***You and I***

You and I are connected  
in a way that goes beyond romance,  
beyond friendship,  
beyond what we’ve ever had before.  
It has defied time, distance,  
and changes in ourselves  
and in our lives.  
It has defied every explanation.  
Except one:  
Pure and simply, we’re soul mates.I can’t explain, I just feel it.  
It’s there in the way my spirits lift  
whenever we talk.  
The sound of your voice brings me home,  
in a way I can’t explain.  
It’s in the delight I feel, when we laugh  
at exactly the same things.  
When I’m with you,  
it’s like a tiny piece of the universe  
shifts into place.  
A place it’s supposed to be,  
and all is right with the world.These things and so many more,  
have made me understand  
that this is a once in a lifetime,  
forever connection.  
A connection that could only exist  
between you and me.  
And deep in my soul,  
I know that our relationship  
is a rare gift.  
One that brings us  
extraordinary happiness  
all through our lives.

————————-

Kind regards  
Juliya

***তুমি আর আমি ***

**অনুবাদঃ শাহ আলম বাদশা**

তুমি আর আমি এক হয়ে গেছি,  
ঠিক সেইভাবে  
যা ছাড়িয়ে যায় প্রণয়,  
ছাড়িয়ে যায় বন্ধুত্ব, তার লয়,  
ছাড়িয়ে যায়, যা কিছু ছিলো  
আমাদের অতীত, তার যেনো সবটাই।

আমাদের সংযুক্তি এবং একাত্বতা  
সময় ও দূরত্বকে মানিয়েছে হার  
পরাভূত করেছে আমাদের জীবনকে আর  
আমাদের জীবনের সব পরিবর্তন।  
ব্যাখ্যাতীতভাবে পরাজিত ব্যাখ্যাসকল,  
এতকিছুর মাঝেও থাকে শুধু এক ব্যতিক্রম,  
সাধারন কোনো অসাধারনত্বে, আমরা পরমাত্মীয়।

আমার কাছে এর কোনও ব্যাখ্যা নেই,  
শুধু অনুভবে বুঝি,  
যখনই কথা হয়, যতবার কথা হয়  
প্রফুল্লতা আমার ক্রমশই বেড়ে চলে—  
তোমার কন্ঠস্বর আমায় সতত ঘরে ফেরায়।  
কীভাবে, কোন উপায়ে, সত্যিই তা ব্যাখ্যাতীত।

যখনই আমরা হাসি,  
উদ্বেলিত হই অনুভবে আর আনন্দে  
তাও যেনো আমার ফিরে আসা সেইভাবে  
আমারই আপন ভূবনে।  
তোমার সাথে আমার থাকা, আমার সাথে তোমার,  
তা যেনো ঠিক মহাবিশ্বের ছোট্ট এক টুকরো অবস্থান  
আমার সাথে, আমার মাঝে,  
যা থাকার কথা ছিল, শুধু এখানেই আর  
আমার পৃথিবীর সব যেনো, ঠিক থাকে শুধুই তখন।

ক্ষুদ্র ক্ষুদ্র এ বিষয়গুলো সব  
এবং তার সাথে আরো অনেক কিছুই-  
আমাকে বুঝতে শিখিয়েছে, দিয়েছে সে অনুভব,  
তোমার আমার যে সংযুক্তি-সম্পৃক্ততা,  
এটা সেই সে অলীক সেতুবন্ধন  
এক জীবনে শুধু একবারই, যা সম্ভব ।  
এটা সেই যোগাযোগ, এটা সেই কাঙ্খিত টানাপোড়ন  
যা টিকে থাকে সতত,  
শুধুই তোমার আর আমার মাঝে  
এবং আমাদের হৃদয়ের গভীরে, আরো গভীরে।

এ আমি সহজাতেই জানি,  
আমাদের সম্পর্ক এক বিরল উপহার  
যা আমাদের মাঝে বয়ে আনে  
অনন্য সাধারন সুখ আর সুখের ফল্গুধারা  
আমাদের জীবনভর।

**[আগের পর্ব মিসকারীদের জন্য উপহার জুলিয়ার চিঠিকাব্য-১ ](http://bondhublog.com/?p=30615)**

**[জুলিয়ার চিঠিকাব্য-২   ](http://bondhublog.com/?p=30722)**

---

Comments: 17 — https://sonelablog.com/%e0%a6%9c%e0%a7%81%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a7%87%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%86%e0%a6%ae/#comments
