# জীবিত থাক আষাঢ়

Author: আলমগীর সরকার লিটন
Published: 2022-09-08
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%9c%e0%a7%80%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4-%e0%a6%a5%e0%a6%be%e0%a6%95-%e0%a6%86%e0%a6%b7%e0%a6%be%e0%a7%9d/

*আষাঢ়ে কথা গুলো মুখউজ্জ্বল*  
*যদি শ্রাবণ মেঘের ঘনঘটা না হয়!*  
*বৃষ্টির পরশে না ভিজাই- তাহলে*  
*আষাঢ়ের গল্প বেঁচে না থাকাই ভাল;*

*তবু মৃত আষাঢ়ের দিকে চোখ রাঙাই*  
*কারণ এক নাক গন্ধ বিধুর হেমন্ত পাই*  
*শীতের রূপ মাধুর্য খেলা গুলো আজও*  
*স্পর্শে করে সোনালি দুপুরে সূর্য স্ন্যাত !*

*সন্ধ্যায় বিরহের একাকীত্ব উঠন; আর*  
*জোছনা আঁধারে এতটুকু সুখ পাই!*  
*শিশির জমানো ঘাস ফুলের হাসিতে-*  
*তিলকতমা শহরে জীবিত  থাক আষাঢ়।*

২৪ ভাদ্র ১৪২৯, ০৮ সেপ্টেম্বর ’২২
