# জীবন-২

- Author: [জাহাঙ্গীর আলম অপূর্ব](https://sonelablog.com/author/j/)
- Published: 2021-04-26T06:07:19+00:00
- Updated: 2021-04-26T06:07:19+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%9c%e0%a7%80%e0%a6%ac%e0%a6%a8-%e0%a7%a8/

---

1. যে মানবের কথায় জীবনকে জেনেছি
           বুঝেছি জীবনের মর্মার্থ,

তাই আজ গায় জীবনের জয় গান।

মানব জীবনকে সত্যের আলো দিতে

       লোষ্ট্রাঘাতে রুধিরাক্ত  হয়,

জগতে সেই মানব জীবনই মহান।

সেই মহামানবের কথা অনুসারে জীবন গড়লে

ধন্য হবে জীবন,

কিন্তু বর্তমান ফ্যাশনে হবে কষ্ট।

সেই মহামানবের আদর্শ জগতের সেরা

মান তবে দৃঢ়ভাবে,

মানলে হবে না তো কোনো কিছু নষ্ট।

---

Comments: 10 — https://sonelablog.com/%e0%a6%9c%e0%a7%80%e0%a6%ac%e0%a6%a8-%e0%a7%a8/#comments
