# জীবন সাথী

- Author: [জাহাঙ্গীর আলম অপূর্ব](https://sonelablog.com/author/j/)
- Published: 2021-08-04T04:30:45+00:00
- Updated: 2021-08-04T04:30:45+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%9c%e0%a7%80%e0%a6%ac%e0%a6%a8-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%a5%e0%a7%80/

---

জীবন নদে পদে পদে    
     বাধা কত ভাই  
জীবন সুখে হাসি মুখে  
  প্রহর কাটে নাই।

 

জীবন পথে রথে রথে  
     নানা রকম খেল,  
সাথী ভালো জীবন আলো  
নইলে দুখের ভেল।

 

জীবন সাথী রাতের বাতি  
   থাকবে আমার সাথ,  
নানা বাধা সাথী রাঁধা  
    কাটবে কত রাত।

 

জীবন আশা সাথীর ভাষা  
      মিষ্টি মধুর গান,  
হাতে রেখে সাথে থেকে  
     জুড়ায় মন আর প্রাণ।

 

জীবন বাঁকে নানা হাঁকে  
     সাথী আলো মোর,  
চেয়ে দেখি সাথী একি  
       সাথে বড় জোর।

 

রচনাকালঃ  
১০/০৭/২০২১

৪+৪/৪+১

++++++++

আচরণ  
জাহাঙ্গীর আলম অপূর্ব

 

পিতা মাতার বিশৃঙ্খলায়  
কাঁপে শিশু ভয়ে,  
বিশৃঙ্খলার ভেতর থেকে  
সব জ্বালা যায় সয়ে।

 

কোমল মনে আঘাত পায়’রে  
ছোট্ট একটা শিশু  
তাদের সাথে ভালো কথা  
বলতে হবে যিশু।

 

নইলে তারা বিপথ যাবে  
হবে না’কো ভালো,  
জীবন থেকে মুছে যাবে  
ধরার সকল আলো।

 

ছেলেমেয়ের সামনে রে ভাই  
রীতি ভালো রাখো  
পরিবারের সবে মিলে  
সুখে শান্তি থাকো।

 

পিতা মাতার আচরণে  
সন্তান পায় ভাই কষ্ট,  
একটি ভুলের জন্য হয়’রে  
কয়টা জীবন নষ্ট।

৪+৪/৪+২

 

রচনাকালঃ  
১০/০৭/২০২১

---

Comments: 15 — https://sonelablog.com/%e0%a6%9c%e0%a7%80%e0%a6%ac%e0%a6%a8-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%a5%e0%a7%80/#comments
