# জীবন মৃত্যুর অদলবদল

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2020-04-18T14:28:10+00:00
- Updated: 2020-04-18T14:28:50+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%9c%e0%a7%80%e0%a6%ac%e0%a6%a8-%e0%a6%ae%e0%a7%83%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%a6%e0%a6%b2%e0%a6%ac%e0%a6%a6%e0%a6%b2-2/

---

 

বড় বেশি অহংকারী অবিশ্বাসী

সখ্য-সুতোর বিন্যাসে, সর্বগ্রাসী মৃত্যু-দূত;

আগাছা নিড়ানো জননী জমিতে

অজস্র শ্বেত-কাফনের সারি।

সভ্যতার দ্যুতিতে রাহু-গ্রাস, চক্ষুষ্মানের অন্ধ-অন্ধ খেলা,

মানুষেরা আজ যাযাবর, ছুটছে, পালাবে বলে

দিক হতে দিগন্তের অজানায়;

 

সেখানে-ও নিস্তার নেই

জল-সমুদ্র, ডাঙ্গায় বা পাহাড় অরণ্যে

ছিন্নমূল বা বেঢপ-বীর্যের আগুন-ধনী,

আলগোছে ছুঁয়ে ছুঁয়ে জাপটে ধরছে হামেশা

ত্রাহি চিৎকার মাড়িয়ে।

 

ন্যাড়া-মাথায় ভাবি, জ্বলা-রৌদ্রে দাঁড়িয়ে

আর(মৃত্যু )কী না হলেই নয়!

চাই সামান্যটুকু ঝিনুকোজ্জ্বল বসন্ত, ভেতরে-বাইরে।

 

নিস্তার চাই মৃত্যু-কোলাহলের,

নিস্তার চাই এই অদল বদলের।

 

ছবি………নেট থেকে।

---

Comments: 24 — https://sonelablog.com/%e0%a6%9c%e0%a7%80%e0%a6%ac%e0%a6%a8-%e0%a6%ae%e0%a7%83%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%a6%e0%a6%b2%e0%a6%ac%e0%a6%a6%e0%a6%b2-2/#comments
