# জীবন মানে – পাশের বাড়ীর…..ডাগর আঁখি জোড়া।।

- Author: [সীমান্ত উন্মাদ](https://sonelablog.com/author/simanto/)
- Published: 2014-03-05T14:35:29+00:00
- Updated: 2014-03-05T14:35:29+00:00
- Category: [বিবিধ](https://sonelablog.com/category/misc/)
- URL: https://sonelablog.com/%e0%a6%9c%e0%a7%80%e0%a6%ac%e0%a6%a8-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a1%e0%a6%bc%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%a1%e0%a6%be/

---

জীবন মানে – কড়া রোদে  
ঠান্ডা ডাবের আঁশ,  
জীবন মানে -স্যার-ম্যাডামের চুলোচুলি  
সেই পুরুনো বাঁশ।।

জীবন মানে – চুরি করে  
বস্ কে পথে বসানো,  
জীবন মানে – ভুজং দিয়ে  
বন্ধুর পয়সা খসানো।।

জীবন মানে – পাশের বাড়ীর  
ডাগর আঁখি জোড়া,  
জীবন মানে – বেকার বাবুর  
হন্যে হয়ে ঘোরা।।

জীবন মানে – হরতালেতে  
রাস্তা জোড়া ক্রিকেট,  
জীবন মানে – ঈদের সময়  
বাড়ির পথের টিকেট।।

জীবন মানে – বউয়ের হাতের  
মিষ্টি খিলি পান,  
জীবন মানে – ‘জীবন জ্বালা’  
মাকসুদের সেই গান।।

জীবন মানে – পয়সা মেরে  
বাপের হাতে ধরা,  
জীবন মানে – তোমার মনের  
প্রেমের কড়া নাড়া।।

---

Comments: 16 — https://sonelablog.com/%e0%a6%9c%e0%a7%80%e0%a6%ac%e0%a6%a8-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a1%e0%a6%bc%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%a1%e0%a6%be/#comments
