# জীবন বেলার ডাক

- Author: [আলমগীর সরকার লিটন](https://sonelablog.com/author/al571981amgir/)
- Published: 2021-07-31T06:41:58+00:00
- Updated: 2021-07-31T06:41:58+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%9c%e0%a7%80%e0%a6%ac%e0%a6%a8-%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a1%e0%a6%be%e0%a6%95/

---

জলের মাঝে জল  
ছন্দে করে খল খল-  
পুকুরের মাঝে মাছ  
সাঁতার কাটে খল বল!

ব্যাঙের ডাক বর্ষার বাগ  
হেমন্ত মাথায় রঙিন ফুল-  
মৌমাছি উড়ে বানায় চাক;  
এই তো জীবন বেলার ডাক।

ঘাসের বুকে ফড়িংর মেলা  
মাটিতে ঘুম ঘুম সারা বেলা-  
অরণ্যতে পাখি গানের খেলা  
সুখে দুখে দেখো তারার ভেলা;

সবই ভাবো ডাকে ডাকে কাক  
এ তো শেষ জীবন বেলার ডাক!  
জলের মাঝে জন্ম থাক- সাঁতার  
কাটুক মাছ জীবন বেলার ডাক।

১৬ শ্রাবণ ১৪২৮, ৩১ জুলাই ২১

---

Comments: 17 — https://sonelablog.com/%e0%a6%9c%e0%a7%80%e0%a6%ac%e0%a6%a8-%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a1%e0%a6%be%e0%a6%95/#comments
