# জীবন থেমে থাকে একদিন

- Author: [রিমি রুম্মান](https://sonelablog.com/author/rimee-rumman/)
- Published: 2016-01-20T04:24:15+00:00
- Updated: 2016-01-20T04:51:29+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/), [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%9c%e0%a7%80%e0%a6%ac%e0%a6%a8-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%ae%e0%a7%87-%e0%a6%a5%e0%a6%be%e0%a6%95%e0%a7%87-%e0%a6%8f%e0%a6%95%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8/

---

বন্ধন  
=====  
পাঁচটি তারায় জ্বলজ্বলে আকাশ ছিল এইতো সেদিনও  
আচ্‌মকা খসে পড়ে দু’টো তারা অন্ধকারের জলে  
শুধু তিনটি তারা আজো ভেসে আছে সময়ের ভেলায়  
সেখানে আজ খণ্ড খণ্ড মেঘ, বেহিসেবি আবেগ।  
.  
নীল শোক  
=======  
ডানা ছেঁড়া পাখি সেই থেকে উড়ে না আর সন্ধ্যার আকাশে  
তীব্র নীলাকাশের নিচে নীল শোকে ভেসে থাকে সে  
শুভ্র তুষারে ডুবে থাকে জীবনের অনুভূতি সকল  
জীবন থেমে থাকে একদিন, সেদিন।

## মানুষের মৃত্যু হয়, হয়না কেবল পিতা-মাতার। তাঁরা আছে, তাঁরা থাকে হৃদয়ে সন্তানদের।

---

Comments: 15 — https://sonelablog.com/%e0%a6%9c%e0%a7%80%e0%a6%ac%e0%a6%a8-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%ae%e0%a7%87-%e0%a6%a5%e0%a6%be%e0%a6%95%e0%a7%87-%e0%a6%8f%e0%a6%95%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8/#comments
