# জীবন্ত প্রেমের এপিটাফ

Author: অনন্য অর্ণব
Published: 2021-10-03
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%9c%e0%a7%80%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%8f%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%9f%e0%a6%be%e0%a6%ab/

*যখন প্রশান্তির ঢেউয়ে জলে ভাসে, বিদুষী মাঘের সন্যাস-*

*ঘর ছাড়ে আত্মভোলা বাউল, ঘরের খোঁজে ডানা ঝাপটায় –*

*প্রজাপতি মন,* 

*বৈরাগের চৈতন্য ফেরানো কি যায় বলো –* 

*নৈঃশব্দ্যের অনির্বাণ বাহুতলে যার স্বপ্ন সোপার্জিত* 

*তুমি তাকে করেছ লালন – রমনীয় আভিজাত্যে ।*

*নিরঙ্কুশ মঙ্গল কামনায় সিক্ত অশ্রু তব ঝরেছিলো যেথা –*

*বৈষ্ণব বন্দনা যবে লজ্জিত তব প্রার্থণা তরে –*

*কি অসম- কি অসীম ছিলো সেই সমান্তরাল যাত্রাভিমুখ,*

*তারপর ঝড়ো হাওয়ার মাতাল উন্মাদনা দিগ্বিদিক ছোটাছুটি*

*সময়ের সুবিশাল প্রাচীরে বিচ্ছিন্ন নিষ্পাপ দুটি প্রাণ ।*

*শরতের শেষ বিকেলে উড়ে যাওয়া কোন গাঙচিলের ডানায়*

*বাউল খুঁজে ফেরে অনাকাঙ্ক্ষিত ছিন্নপত্রের লেশ –*

*এই লোকারণ্যের কোলাহলে আজো কেউ কেউ –*

*ভীষণ রকম একা- বুনো বিহঙ্গের মতোই অর্বাচীন নিরুদ্দেশ।*

***যেখানে আবেগ খেলা করে বিবেকের কঞ্জুস পদচারণায়*** 

***সফলতার লোলুপ হাতছানিতে ভেঙ্গে যায় ধ্যান,*** 

***শুরু হয় দেনা পাওনার হিসেব, অপরাপর অভিযোগে ভেস্তে যায়-***

***সুবিন্যাস্ত স্বপ্ন সম্ভার- লেখা হয় জীবন্ত প্রেমের এপিটাফ,***

***আধখানা চাঁদের ক্ষীণ আলোয় প্রাণ কি সে ফিরে পায় ?***

*কত কথা জমে আছে কত অগণিত ব্যথাতুর সুর –*

*মহাভারতের পদাবলী হয়ে-* 

*তোমাকে শোনাবো বলে হৃদয় মঞ্জিলে সাজিয়েছি থরে থরে*

*তুমি বুনো বিহঙ্গ হয়ে ছুটে গেলে- মালতী সন্ধ্যায়* 

*এখনো প্রহর নির্ঘুম অবচেতন মনে তব প্রতীক্ষায় ।।*
