# জীবন্ত জীবন

- Author: [রিমি রুম্মান](https://sonelablog.com/author/rimee-rumman/)
- Published: 2014-01-27T02:11:59+00:00
- Updated: 2014-01-27T02:11:59+00:00
- Category: [বিবিধ](https://sonelablog.com/category/misc/)
- URL: https://sonelablog.com/%e0%a6%9c%e0%a7%80%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%9c%e0%a7%80%e0%a6%ac%e0%a6%a8-2/

---

আবেগী আকুলতা ছিল তার, একটু বুঝার  
বুঝবে বলে সামনে নিঃশব্দ এগিয়ে চলা  
রোমান্টিকতার পেরেক ঠুকে চলছিল যুবক  
পেরেক বিঁধেছিল শরীর ভেদ করে,  
চোরাবালিতে ডুবে থাকা রমণীর।

হৃদয়ের রক্তপাত দেখেনি যুবক  
দেখেছে কেবলই একটি ভিন্ন জগত  
ক্রমাগত নিমজ্জিত হতে হতে গহীনে  
মিলন হলো যুবক যুবতীর  
সে এক অদৃশ্য মায়ার জগত।

অতঃপর জীবন হয়ে উঠলো জীবন্ত।

---

Comments: 16 — https://sonelablog.com/%e0%a6%9c%e0%a7%80%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%9c%e0%a7%80%e0%a6%ac%e0%a6%a8-2/#comments
