# জীবন্ত কিংবদন্তী (মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে)

- Author: [অনন্য অর্ণব](https://sonelablog.com/author/ananno-arnob/)
- Published: 2021-09-28T08:44:30+00:00
- Updated: 2021-09-28T09:22:09+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%9c%e0%a7%80%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%95%e0%a6%bf%e0%a6%82%e0%a6%ac%e0%a6%a6%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%80-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a6%a8%e0%a7%80%e0%a6%af/

---

*তুমি পথের ঠিকানা খুঁজে পথে নেমেছিলে সেই দিন*

*স্বজনের সুকরুণ আর্তনাদ- দিগ্বিদিক মহাশূণ্যের গভীরতা *

*আর অন্ধকারের নিকষ কালো জঠরে*

*যখন কেটে যেত সহস্র নির্ঘুম রাত ‌।*

 

*এক অবিনশ্বর কন্ঠের নিরবচ্ছিন্ন তাড়না বুকে লালন করে*

*পথে নেমেছিলে প্রাণের মায়া সাঙ্গ করে –*

*এ কোন ঐশী বাণী নয়, নয় গল্পের সুরম্য পটভূমি ।*

 

*আমরা দেখেছি রক্তাক্ত রাজপথ – পঁচাত্তরের ঘৃণা ভরা সেই কালো রাত,*

*আমরা দেখেছি মিছিলে মিছিলে উত্তাল উত্তপ্ত ময়দান –*

*রক্তচোষা হায়েনার বুভুক্ষু ক্ষুরদৃষ্টি এই বাংলায় ।*

 

***হয়তো আমি থাকবো না; তুমিও না, গত হবে বহু প্রজন্ম***

***তবে গুলিস্তানের মাটি অনন্তকাল ধরে মনে রাখবে –***

***সেই ভয়াল একুশে আগস্টের কথা, ***

***কিছুক্ষণের জন্যে যেদিন বাংলার মাটি কেঁপে উঠেছিলো।***

 

তুমি থমকে যাওনি, পিছু হটনি ভুল করেও –

সরে আসনি তোমার দায়িত্ব বোধ থেকে এতটুকু

আজ জন্মদিন তোমার – বাংলার জীবন্ত কিংবদন্তী,

সমগ্র বাংলার হাজার বছরের শ্রেষ্ঠ রাজকন্যা,

তোমাকে জানাই সশ্রদ্ধ অভিনন্দন।

 

---

Comments: 17 — https://sonelablog.com/%e0%a6%9c%e0%a7%80%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%95%e0%a6%bf%e0%a6%82%e0%a6%ac%e0%a6%a6%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%80-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a6%a8%e0%a7%80%e0%a6%af/#comments
