# জীবন্ত কিংবদন্তি

- Author: [সুপর্ণা ফাল্গুনী](https://sonelablog.com/author/suparna-falguni/)
- Published: 2021-03-01T18:00:07+00:00
- Updated: 2021-05-07T14:14:32+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%9c%e0%a7%80%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%95%e0%a6%bf%e0%a6%82%e0%a6%ac%e0%a6%a6%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf/

---

ভালোবাসীয় তরঙ্গ বরাদ্দ হয়েছে শহরের নর-নারীর হৃদয়ের তারে;  
প্রেমের বানে ভেসে যায় লাজ-বেলাজ, বৈধ-অবৈধতার শিকল।

নীলাদ্রি তোমার স্পর্শ আজো বুকের পাঁজরে সেঁটে আছে;  
তোমার প্রতিটি স্পর্শই আজো আমার বসন্ত-বিলাস।

তোমার উত্তপ্ত নিঃশ্বাস অগ্নুৎপাত ঘটায় বরফ-শীতল ভূমে,  
তুমি জেগে আছো সুপ্ত বাসনার দ্বীপপুঞ্জে শ্বেত-বলাকা হয়ে।

পদধ্বনি শুনি আজো আমি দরজার প্রাচীর ঘিরে;  
অপেক্ষার প্রহর গুনে যাই ছলো ছলো আঁখি-পল্লবে।

বাতাসে ভেসে আসে মাতাল সুবাস অংশুক ছেদ করে-  
নীলাদ্রি আজো খুঁজে পাই তোমায় প্রতিটি প্রেমিকের অবয়বে;  
যেখানে বৈধ-অবৈধ, লাজ-বেলাজ জীবন্ত কিংবদন্তি।

 

ছবি- ফেসবুক

রচনা- ১৪ই ফেব্রুয়ারী ২০২১

---

Comments: 22 — https://sonelablog.com/%e0%a6%9c%e0%a7%80%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%95%e0%a6%bf%e0%a6%82%e0%a6%ac%e0%a6%a6%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf/#comments
