# জীবনের প্রথম পানি পান (ছেলেবেলার ডায়েরী)

- Author: [সঞ্জয় কুমার](https://sonelablog.com/author/sanjoy-kumar/)
- Published: 2015-04-23T06:37:14+00:00
- Updated: 2015-04-23T09:55:21+00:00
- Category: [বিবিধ](https://sonelablog.com/category/misc/)
- Tags: আমার ছেলেবেলা, একান্ত অনুভূতি
- URL: https://sonelablog.com/%e0%a6%9c%e0%a7%80%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a5%e0%a6%ae-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%9b%e0%a7%87%e0%a6%b2/

---

![sanjoy](https://scontent-lax.xx.fbcdn.net/hphotos-xaf1/t31.0-8/s720x720/473658_355383034542700_249109852_o.jpg?efg=eyJpIjoiYiJ9)

খুব ছোট বেলায় একদিন বাসে মামাবাড়ি (বরিশাল) যাচ্ছি ।  
ঝিনাইদহ থেকে বরিশাল বেশ লম্বা পথ ।

মাঝ পথে টিফিন ব্রেকে বাস থেমেছে । সবাই হালকা নাস্তা করছে, কেউ বাসা থেকে নিয়ে আসা খাবার দিয়ে নাস্তা করছে ।  
বাবা আমাকে জিজ্ঞাসা করলেন , মামা বাড়ি পৌছাতে এখনও অনেক সময় লাগবে তুমি কিছু খেয়ে নাও । আমি বল্লাম থাক কিছু খাব না ।  
পাশের সিটে আমার মত ছোট একটা বাচ্চা তার মা কে বলছে আম্মু পানি খাব । ওর বারবার বলা শুনে আমি মনে করলাম পানি জিনিসটা মনেহয় বেশ মজার কিছু একটা হবে । আমিও বাবাকে বললাম বাবা আমি পানি খাব ।

শুধুই পানি !  
হু

এরপর বাবা দোকান থেকে এক গ্লাস পানি নিয়ে আসলেন

আমি এক চুমুক খেয়ে বললাম  
ওমা পানি কই এটা তো জল !!!!!!!????

বিঃদ্র  
ছবির পিচ্চি টাই কিন্তু এসব বলেছে আমি নই । :D)

---

Comments: 12 — https://sonelablog.com/%e0%a6%9c%e0%a7%80%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a5%e0%a6%ae-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%9b%e0%a7%87%e0%a6%b2/#comments
