# জীবনের অসম্ভ্রমতা

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2018-08-01T04:34:46+00:00
- Updated: 2018-08-01T04:34:46+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%9c%e0%a7%80%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%ad%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ae%e0%a6%a4%e0%a6%be/

---

এই-ই সময়, একটু দাঁড়াই! একটু-ই  
সামান্য বা কয়েক কোটি আলোকবর্ষ!!  
না না, অমরত্ব-ও চাইছি না, কোন ভাবেই  
বা হিসেবের বে-হিসাবি হেরফের;

সঙ্গম সময়ের সমভিব্যাহারে ক্রমাগত চলা,  
না-চলা বলা না-বলা  
দুঃখানন্দের এই বয়ে চলা,  
হঠাৎ শিহরে শিহরে উঠে আবার নেতিয়ে যাওয়া,  
এই এমন কক্ষচ্যুতির  
অব্যাখ্যাত দুঃখ-সন্তাপের যন্ত্রণাই জীবনের  
অসভ্যতা, অসম্ভ্রমতা।

---

Comments: 16 — https://sonelablog.com/%e0%a6%9c%e0%a7%80%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%ad%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ae%e0%a6%a4%e0%a6%be/#comments
