# জিসানের খণ্ড কালীন চিন্তা ভাবনাঃ খেরো খাতা-৫

- Author: [জিসান শা ইকরাম](https://sonelablog.com/author/jeshan4u/)
- Published: 2019-10-03T11:20:44+00:00
- Updated: 2019-10-06T17:11:31+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%b8%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a1%e0%a6%be%e0%a7%9f%e0%a7%87%e0%a6%b0%e0%a7%80%e0%a6%83-%e0%a6%96%e0%a7%87%e0%a6%b0%e0%a7%8b-%e0%a6%96%e0%a6%be%e0%a6%a4/

---

**৩ অক্টোবর ২০১৪**  
মালয়েশিয়ান মুসলমানরা আমাদের দেশের মত গন কুরবানী দেননা। ওখানে যিনি হ্বজ্ব করবেন তিনিই শুধু কুরবানী দিবেন। অর্থাৎ এ বছর যে সমস্ত মুসলমান হ্বজে গিয়েছেন, তাঁরাই শুধু কুরবানী দিবেন। তাদের সমাজে বা রাষ্ট্রে প্রতিযোগিতা দিয়ে কোরবানির পশু কেনার কোনো নিয়ম নাই। কোরবানি করা হয় মসজিদ ভিত্তিক। অর্থাৎ কোরবানির সব আয়োজন করে মসজিদ। যিনি কোরবানি করতে চান তাকে পশুর মূল্য মসজিদ কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে। ঈদের দিন কোরবানি সম্পন্ন হওয়ার পর মসজিদ কর্তৃপক্ষ সংশ্লিষ্ট মহল্লার প্রতিটি পরিবারের মধ্যে জনসংখ্যার অনুপাতে গোস্ত বিলি করে। তিনি আরও জানান, মালয়েশিয়ায় ঈদ উপলক্ষে পশুর হাট বসানোর কোনো সুযোগ নেই। পশুর খামার থেকে মসজিদ কর্তৃপক্ষ পশু ক্রয় করেন। ওখানে কুরবানী উপলক্ষে ছুটি মাত্র একদিন। এক কুরবানী ঈদের সময় আমি মালয়েশিয়ার একটি বাড়িতে ঈদের সময় ছিলাম, সব কিছু জেনেছি তখন।  
আর আমাদের দেশে ?  
মালয়েশিয়া মুসলিম দেশ, তাঁদের রাষ্ট্র ধর্ম ইসলাম। কুরবানী পালনে কেন এই পার্থক্য তাঁদের আর আমাদের মাঝে ?  
সম্ভাব্য কারন হতে পারে —  
১/ তাঁরা আসলে ইসলাম বুঝে না, সব বুঝি আমরা। পবিত্র কুরআন এবং হাদিস বুঝবার মত জ্ঞান তাঁদের নেই। তাঁরা বোকা। নাস্তিকও হতে পারে।  
( মালয়েশিয়ানদের ইসলাম শিক্ষা দেয়ার জন্য, আমাদের দেশ থেকে কয়েক লাখ হুজুর পাঠানো যায়। এত বড় মুসলিম দেশ ভুল ভাবে কুরবানী পালন করবে, এটা মুসলিম ভাই হইয়া ক্যাম্নে মানি ? বৈদেশিক মুদ্রাও আসবে )  
২/ হুজুররা কুরবানির মাংশ খাবার লোভে আমাদের দেশে এই গন কুরবানীর প্রচলন করেছেন ধীরে ধীরে।  
৩/ এইডা ইন্ডিয়ার চক্রান্ত, গরু বিক্রী করার জন্য এই গন কুরবানীর প্রচলন করেছে তাঁদের এদেশীয় দালালদের মাধ্যমে।  
৪/ আমরা আসলে কুরবানী দেইনা, ডাট দেখাই। কুরবানির আসল উদ্দেশ্য থেকে আমরা বিচ্যুত। আমাদের কুরবানী হয়না।

তবে আমার কাছে ২ নং কারণটা (**হুজুররা কুরবানির মাংশ খাবার লোভে আমাদের দেশে এই গন কুরবানীর প্রচলন করেছেন ধীরে ধীরে।** )  
সবচেয়ে যুক্তিযুক্ত মনে হয়।  
![](https://sonelablog.com/wp-content/uploads/2019/10/indexpij8f6es.jpg)

**=========================================================**

**৩ অক্টোবর ২০১৭**  
রোহিঙ্গাদের জামাই আদর, বউ আদর শ্যাষ করেন এইবার। আপাতত দুই সন্তান এবং এর বেশি সন্তানের বাবা মা দের ভ্যাসেকটমি, লাইগেসন করান। ১৮ বছর বউর বয়স, আন্ডা বাচ্চা ৪ টা, এই হচ্ছে রোহিঙ্গা পরিবার।  
বিনা যুদ্ধে মায়ানমারের রোহিঙ্গারা আমাদের দেশের এলাকা দখল করেই নিল, তা কক্সবাজারই হোক আর নোয়াখালীর ভাসানচরই হোক। কোটী হয়েই যায়, একটি সময় দেখা যাবে তারা পার্বত্য চট্টগ্রামই দখল করে নিলো।  
১০ লাখ রোহিঙ্গার ২০ লাখ হতে বেশি সময় নেবে না, এদের জন্মহার দেখে এটি উপলব্দি করা যায়। ১ কোটি হতে কত সময় নেবে?  
রোহিঙ্গাদের নিরাপদ আশ্রয়স্থল বাংলাদেশই হয়ে যায় কিনা ভাবছি।  
মুরুব্বি এবং দাদারা হয়ত এটিই চাচ্ছে।  
![](http://www.dainikamadershomoy.com/files/thumbs/daily-media/2019/08/30/712x407/rohingya_camp.jpg)

---

Comments: 8 — https://sonelablog.com/%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%b8%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a1%e0%a6%be%e0%a7%9f%e0%a7%87%e0%a6%b0%e0%a7%80%e0%a6%83-%e0%a6%96%e0%a7%87%e0%a6%b0%e0%a7%8b-%e0%a6%96%e0%a6%be%e0%a6%a4/#comments
