# জিপসির হৃদয়

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2021-01-26T16:20:42+00:00
- Updated: 2021-01-26T16:23:07+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%aa%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%b9%e0%a7%83%e0%a6%a6%e0%a7%9f/

---

 

সূচ-অভেদ্য কুয়াশায় ঘ্রাণ পাই পাখিদের,  
উড়ে যাওয়া পাখিদের ডানার;  
নাকি, মরুভূমির তীব্র ধূলিকণার, ধূলি ঝড়ের,  
নাকি, অতুলনীয় নিভু-ঔজ্জ্বল্যের কুহক হাতছানির!  
স্নিগ্ধ-হিংস্র-কুয়াশা-অন্ধত্ব আমাকে ঘিরে রাখে;

বিক্ষিপ্ত হতভম্বতায় দিকহারা,অনিবার্যতার কারণ ছাড়াই,  
পথ হারিয়েছি কী হারাই-নি! ঠায় দাঁড়িয়ে অপেক্ষায়,  
সাময়িক কোন তাঁবু খুঁজে নেয়ার, স্বপ্নলোকের আলোয়!  
ছায়া-আলোর অস্তিত্বের অপেক্ষায়;

ছুটে ছুটে আসা ছোট-বড় অনুগ্রহ/যাতনার ভাবনারা উপস্থিত,  
চমৎকার কৌতুকের মত;  
সাপ-পূর্ণ মুখ/সাধুতার মিষ্টি-মধুরতায়;

সব কিছু ছিঁড়ে-ফুড়ে মসৃণ ন্যাড়া মাথায়, লক্ষ-কোটি  
বিনিময় ছাড়াই, ঠিক-ঠাক একদিন জিপসি হবো হৃদয় খুলে,  
বারো-বাজারি বদদের নজর এড়িয়ে;

মিশে যাব অস্তিত্ব থেকে অনস্তিত্বে, ঐশ্বরিক এক পথে,  
গোলাপ উদ্যানের দিকে;

---

Comments: 22 — https://sonelablog.com/%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%aa%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%b9%e0%a7%83%e0%a6%a6%e0%a7%9f/#comments
