# জিংসাম সেইতার…পাহাড়ী কন্যার নীরব আর্তনাদ

- Author: [বোহেমিয়ান ভবঘুরে](https://sonelablog.com/author/ssweet-pain/)
- Published: 2014-11-29T14:32:21+00:00
- Updated: 2014-11-29T15:43:34+00:00
- Category: [ভ্রমণ](https://sonelablog.com/category/misc/tours/)
- Tags: জিংসাম সেইতার...পাহাড়ী কন্যার নীরব আর্তনাদ
- URL: https://sonelablog.com/%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%82%e0%a6%b8%e0%a6%be%e0%a6%ae-%e0%a6%b8%e0%a7%87%e0%a6%87%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b9%e0%a6%be%e0%a7%9c%e0%a7%80-%e0%a6%95%e0%a6%a8%e0%a7%8d/

---

সাত সকালে বগা লেক থেকে হাটা দিলাম আমরা ১০ জন । চিঙরি ঝরনা দেখে সাজু আর যাকি ভাই ফিরতি পথে চলে গেল ।  
[!\[\](http://sonelablog.com/wp-content/uploads/2014/11/560950_10151150331934726_676957749_n.jpg)](http://sonelablog.com/archives/24471/560950_10151150331934726_676957749_n)  
৮ জন সামনে এগিয়ে চললাম । দারজিলিং পাড়ায় এসে বসে পরলাম ক্লান্ত হয়ে । দোকানের মালিক বল্ল কেওকারাডাং না উঠে পাস দিয়ে নেমে গেলে অনেক সুন্দর এক্টা পাড়া আছে লুংথাউছি নামে । অই দিকে অনেক ঝরনা আছে সুন্দর সুন্দর । যেই কথা সেই কাজ, রওনা দিলাম । কিছুদুর নেমে মাথা নষ্ট । পুরা খাঁড়া রাস্তা । এক পাথর থেকে অন্য পাথর ৫ ফিট নিচে। কিছুক্ষণ দাড়িয়ে ভাবতে হয় পরবর্তী পা কোথায় ফেলব ।  
[!\[\](http://sonelablog.com/wp-content/uploads/2014/11/303148_529225287093479_1555306613_n1-400x300.jpg)](http://sonelablog.com/archives/24471/303148_529225287093479_1555306613_n-2)[http://sonelablog.com/archives/24471/303148_529225287093479_1555306613_n](http://sonelablog.com/archives/24471/303148_529225287093479_1555306613_n)  
যখন অনেক হয়রান হয়ে যাই তখন পেছনে তাকিয়ে আসিফের দিকে তাকাই । ছোটখাট হাতির ছানার মতন শরীরটা নিয়ে ও যখন পাহাড় বেয়ে নামছে তখন শরীরে এক্সটা শক্তি পাই ঐ দৃশ্য দেখে । ৩ টা পাহাড় পার হয়ে গেলাম তাও লুংথাউছি’র দেখা নাই । গাইড কবির আশ্বস্ত করলো আর মাত্র একটা পাহাড় । আরও দুইটা পাহাড় পার হয়ে দেখা মিল্ল লুংথাউছি পাড়ার,  
[!\[\](http://sonelablog.com/wp-content/uploads/2014/11/Recovered_JPEG-Digital-Camera_591-400x300.jpg)](http://sonelablog.com/archives/24471/recovered_jpeg-digital-camera_591)  
সূর্য মামা ও বিদায় নিলো পাড়ায় ঢুকার সময় । শিমুল ভাইয়ের কাছ থেকে একটা তাবু নিয়ে এসেছিলাম । রাতে ৪ টা তাবু টানানোর পর শুরু হল বৃষ্টি ।  
[!\[\](http://sonelablog.com/wp-content/uploads/2014/11/480350_529226153760059_1187738266_n1-400x300.jpg)](http://sonelablog.com/archives/24471/480350_529226153760059_1187738266_n-2)  
গিয়ে ঢুকলাম কারবাড়ির বাড়িতে। জুনায়েদ তার সুমিষ্ট কন্ঠে গান ধরলো, ইনডোর স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ ততক্ষনে । অবশেষে দুই গ্রুপে ভাগ হয়ে দুই বাসায় রাত্রি যাপন । সকালে আবার যাত্রা শুরু । আসিস এইবার আগে আগে হাঁটা দিলো গাইডের সাথে । রাতের বৃষ্টিতে পথ পুরো পিচ্ছিল । আসিফ নেমেই ধপাস করে পরে গেলো। দুইটা কচি বাঁশ আত্নরক্ষায় ধরলো, ঐ দুইটাও হুরমুর করে ভেঙ্গে গেলো ।  
[!\[\](http://sonelablog.com/wp-content/uploads/2014/11/309150_10151140849674726_1266816986_n-400x300.jpg)](http://sonelablog.com/archives/24471/309150_10151140849674726_1266816986_n)  
প্রায় ১৫ ফিট রাস্তা স্লাইডিং হয়ে গেলো । নামা মুস্কিল হয়ে পরলো । ওরে রিকোয়েষ্ট করলাম ভাই তুমি পিছে থাকো । তুমি আগে থাকলে আম্রা নামার জন্য রাস্তা খুঁজে পাবো না । বেচারা রিকোয়েষ্ট শুনে কিছুক্ষন ঝিম মেরে বসে রইলো, সেই সুযোগে আম্রা পার হয়ে গেলাম ওরে পেছনে রেখে ।  
[!\[\](http://sonelablog.com/wp-content/uploads/2014/11/316717_10151140850489726_1963645541_n-400x300.jpg)](http://sonelablog.com/archives/24471/316717_10151140850489726_1963645541_n)  
পাহাড়ের নীচে এসে দেখা মিল্লো ঝিরির ।  
[!\[\](http://sonelablog.com/wp-content/uploads/2014/11/386116_10151140851624726_1022890622_n1-400x300.jpg)](http://sonelablog.com/archives/24471/386116_10151140851624726_1022890622_n-2)  
লালমিং হেসে হেসে বল্লো সাবধানে দেখে-শুনে হাঁটেন, ঝিরিতে সাপ থাকতে পারে ।  
[!\[\](http://sonelablog.com/wp-content/uploads/2014/11/377210_10151140851754726_913347583_n.jpg)](http://sonelablog.com/archives/24471/377210_10151140851754726_913347583_n)  
[!\[\](http://sonelablog.com/wp-content/uploads/2014/11/391593_10151140852339726_718003568_n2-400x300.jpg)](http://sonelablog.com/archives/24471/391593_10151140852339726_718003568_n-3)  
ঐ কথা শুনার পর কলিজাতে পানি যা ছিলো তা বাস্প হয়ে উড়ে গেলো নিমিষের মধ্যে । প্রায় ঘন্টা তিনেক হাঁটার পর পৌছে গেলাম জিংসাম সেইতার ঝর্ণাতে । অদ্ভুত এক দৃশ্য, উপর থেকে পানির ধারা এসে মাঝখানে দুভাগ হয়ে দুপাশে পরছে ।  
[!\[\](http://sonelablog.com/wp-content/uploads/2014/11/551632_10151140840449726_1562963253_n.jpg)](http://sonelablog.com/archives/24471/551632_10151140840449726_1562963253_n)

[!\[\](http://sonelablog.com/wp-content/uploads/2014/11/547964_10151157759924726_786861271_n.jpg)](http://sonelablog.com/archives/24471/547964_10151157759924726_786861271_n)  
আমি ক্যামেরাতে বন্দি করার নিস্ফল প্রচেষ্ঠায় মগ্ন সেই সৌন্দর্য আর অন্য দিকে সবাই ঝাপিয়ে পরেছে ঝর্ণার শীতল জলে । অপু ভাইকে বলে আমিও ব্যাস্ত হয়ে পরলাম প্রোফাইল পিকচার তুলার প্রবাহে তারপর সবাই মিলে ঝাপিয়ে পরলাম ঐ পানির ধারায়………

**ফটো বড় করে দেখতে চাইলে, ফটোর উপরে ক্লিক করুন**

---

Comments: 24 — https://sonelablog.com/%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%82%e0%a6%b8%e0%a6%be%e0%a6%ae-%e0%a6%b8%e0%a7%87%e0%a6%87%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b9%e0%a6%be%e0%a7%9c%e0%a7%80-%e0%a6%95%e0%a6%a8%e0%a7%8d/#comments
