# জাল

- Author: [দালান জাহান](https://sonelablog.com/author/dalan-jahan/)
- Published: 2020-11-29T15:21:55+00:00
- Updated: 2020-11-29T15:23:41+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b2/

---

 

নদীর নীরবতার ব্যাখ্যা জানেন দীপেন মাঝি

কিন্তু আমি অন্য কারণে 

মোহন জেলের কাছে যাই। 

জালের মতো ছিদ্র চাদর গায়ে জড়িয়ে 

মোহন আমাকে দেখায় তার ছেঁড়া-ফাঁড়া জাল।

জলহীন মাছের জীবন সংসারে

ঠান্ডা বালিতে ঘুমায় জমাট অন্ধকার

গাঙের হাড়ভাঙা বাতাসে শুকায় 

মোহন ভাবীর শীতল সীসার মতো শীত। 

মোহন বলেন, বাফে মরার আগে কয়ছিলো

“শীত আর জাল সেলাই করাই জেলেদের ধর্ম” 

কিন্তু আমার মোন চায় 

কোদাল দিয়ে কুপিয়ে-কুপিয়ে

জালটাকে টুকরো টুকরো করে

হাঁটু জলে নেমে চিৎকার করে বলি 

আমার কোন জাল নেই , আমার কোন শীত নেই। 

২৫.১১.২০

---

Comments: 13 — https://sonelablog.com/%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b2/#comments
