# জার্নি বাই ডিজিটাল বাস- উত্তরা টু কাওরানবাজারঃ

- Author: [সিনথিয়া খোন্দকার](https://sonelablog.com/author/crkctg/)
- Published: 2014-04-11T07:50:27+00:00
- Updated: 2014-04-11T07:50:27+00:00
- Category: [বিবিধ](https://sonelablog.com/category/misc/)
- URL: https://sonelablog.com/%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a8%e0%a6%bf-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%87-%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8-%e0%a6%89%e0%a6%a4/

---

-এই দেশটা যা আসলে কার কিছু বুঝি না ভাই  
-কেন?  
-এই দেখেন না, একটা রোডের নাম রবীন্দ্র সরনি, আরেকটার নাম জসীম উদ্দীন। সব নাস্তিকদের নাম। একটা পরহেজগার মানূষের নামে রাস্তা নাই এই এলাকায়।  
– রবিন্দ্রনাথ এর ব্যাপারটা নাহয় বুঝলাম, জসীম উদ্দীন কে নাস্তিক বলতেছেন কেন?  
-এই কবিতা টবিতা লেখতো, এরা কি আর ভাল হয় নাকি?  
-হু, উনি আবার মওদুদ আহমেদের শ্বশুর।  
-ও তাই নাকি? তাহলে তো খুবই ভাল লোক ছিলেন। উনার মেয়েকে একজন ধার্মিক লোকের কাছে বিয়ে দিয়েছেন।  
আড়াই মিনিট পর  
-এহ! দেশটা ধ্বংস হইতে আর বাকী নাই। একজন মহিলার ছবি দিছে রাস্তার মাঝখানে। পর্দা পুশিদা উঠে গেল দেশ থেকে…  
– ভাই কি বোরখা পড়া পছন্দ করেন।  
-অবশ্যই।  
-কেমন বোরখা? শিফনের?  
– 😮  
মিনিট পাচেক পর  
– এই বাসে নাকি কি জানি আছে?  
-ওয়াই ফাই এর কথা বলছেন?  
-হ হইতারে।  
-হ্যা। ইউজ করেন। সবাই ই ত করছে।  
-একটূ আমারে কানেকশন লাগায় দেন।  
ফেসবুক লগ ইন করার চল্লিশ সেকেন্ড পর  
-আমিও নাগরিকত্ব বাতিল চাই। সংবিধানে বলে বিসমিল্লাহ বলা নিষেধ করছে?  
-কই না তো। কই পাইলেন?  
-এই যে দেখেন। বাঁশের কেল্লায় দিছে এই মাত্র খবর আসছে।  
-সংবিধান তো এইমাত্র পরিবর্তন হয় নাই।  
-যাই হোক। এই মাত্র খবর আসছে। দেখছেন? এই যে দেখেন। আগেই বলছিলাম । এই দেশ মুরতাদের দেশ হইতেছে।  
-নাগরিকত্ব বাতিল হলে তো ভোট দিতে পারবেন না। আরো অনেক সমস্যা, কই যাবেন?  
-আরে ভাই পনের বছর বয়স থেকে ভোট দিতাছি। নাগরিকত্ব দিয়া কি করমু?  
চার মিনিট পর  
-এই ফ্লাই ওভার আসলে কিছু না বুঝছেন? এইগুলা বানানোর চে অনেক জরুরী কাজ আছে। এসব করে খালি মানূষের চোখ অন্যদিকে সরাইতাছে সরকার।  
-কিরকম?  
-এই যে হুজুরদেরকে মারতেছে। আর এদিকে ফ্লাই ওভার বানাইয়া মানূষকে ধোঁকা দিতেছে।  
দুই মিনিট পর  
-কি গরম পড়ছে দেখছেন এইবার? হুজুরদের সাথে খারাপ আচরনের ফল। সরকার পাপ করতেছে আর ভুগতেছে সাধারন মানুষ।  
-জনসংখ্যা খুব বেশি আসলে। বাস গুলাতে দাড়ানোর ও জায়গা নাই। কিন্তু রাস্তায় জ্যাম।  
-জনসংখ্যা আল্লাহর দান। কিন্তু গরম পড়তেছে অন্য কারনে…  
পাচ মিনিট পর  
-ও কি, এই ফ্লাই ওভার কাপে কেন? আগেই কইছিলাম, নাস্তিক সরকারের বানানো ফ্লাই ওভার। ভাইঙ্গা পড়বে একদিন। ও আল্লাহ বাচাও  
-প্লিজ ডোন্ট প্যানিক। কিছু হয় নি। আর এইটা ত এই সরকারের আমলে না। মহাখালী ফ্লাই ওভার মে বি বিএনপি সরকার এর আমলে হয়েছিল  
-অ, তাইলে মনে হয় ট্রেইন যাইতাছে নিচে।  
তিন মিনিট পর  
-একজন মানূষের জন্য এত বড় একটা জায়গা। এইটা খুব অবিচার। এই গরিব দেশে একজন মানুষ এত জায়গা নিয়া অফিস করার কি দরকার?  
-এখানে প্রধানমন্ত্রী একা অফিস করেন না তো আরো অনেক লোক এর অফিস এটা। মূল পদটা প্রধানমন্ত্রীর।  
-তার পরেও …  
-আর অন্যদল সরকারে আসলে তো সেই দলের প্রধানমন্ত্রী হবেন  
-নাহ, সেই আশা আর নাই। বাশখালী তো  
-ওটা বাকশালী হবে  
-যাই হোক।  
-বাকশাল কি জানেন তো।  
-হ্যা। একটা নদীর নাম। গোপালগঞ্জের নদী।  
-আরে না ভাই, বাকশাল হল কৃষক- শ্রমিক লীগের সংক্ষেপ  
-আইচ্ছা রাখেন, আমি নামব সামনে। কথা শেষ হয় না ভাই, তার আগেই চইলা আসি হে হে হে।  
-ও আচ্ছা।  
-এই যে সামনে প্রথম আলোর অফিস। অইখানে চাকরি করি। আমি ফটূশপ এক্সপার্ট।  
-ও তাই নাকি? আপনি আর্টিস্ট?  
-না না। নাউজুবিল্লাহ। আমি খালি এডিটিং করি। ধরেন একটু কোথাও লাল রঙ টা গাঢ় করা দরকার, নায়িকার বুকের উপরে ঝাপসা করা দরকার- এইসব।  
-ও আচ্ছা।  
-বাঁশের কেল্লায় লাইক দিয়েন। আমার বানানো ফটূ দেখবেন।  
-জ্বি আচ্ছা।  
(কাল্পনিক)

---

Comments: 15 — https://sonelablog.com/%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a8%e0%a6%bf-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%87-%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8-%e0%a6%89%e0%a6%a4/#comments
