# জারজ সময়

- Author: [জসীম উদ্দীন মুহম্মদ](https://sonelablog.com/author/jasim-uddin-mohammad/)
- Published: 2014-08-09T02:30:57+00:00
- Updated: 2014-08-09T02:31:16+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0%e0%a6%9c-%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%9f/

---

আর কত দীর্ঘ হবে আঁধার যামিনী  
আর কত —  
আর কত —  
রাক্ষস বাজপাখি হররোজ ডিম পেড়ে যায়  
আর  
সেই ডিম ফেটে বেরিয়ে আসে  
জীবন্ত ভিসুভিয়াস  
ক্ষ্যাপা হাঙর  
দীর্ঘ হয় অবোধ ছারপোকাদের মৃত্যুর মিছিল  
বোবা আকাশ কাঁদে  
বাচাল বাতাস সেও কাঁদে  
পাষাণ প্রতিমার তবু হৃদয় গলে না  
দূরবীন শকুন চোখ এতোটূকু ভুল করে না  
আক্ষেপ নেই  
বিক্ষেপ নেই  
প্রক্ষেপ নেই  
ভ্রুক্ষেপ, তাও নেই  
নেই দু’ছত্র লেখার কবিতার খাতা  
তবু  
এই বৃক্ষ শাবক নিধনে  
ব্যাধের নিশপিশ কর এক বিন্দু ক্লান্ত হয় না  
জারজ বেরহম সময় সেও  
ঘরে-বাইরে  
মসজিদ, মন্দিরে  
কোথাও এক চিলতে ঠায় নেই  
ঠায় নেই —  
ঠায় নেই —!!

---

Comments: 14 — https://sonelablog.com/%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0%e0%a6%9c-%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%9f/#comments
