# জাফলং – প্রাকৃতিক সৌন্দর্যের অপরুপ লীলাভূমি।

Author: জিসান শা ইকরাম
Published: 2012-10-04
Category: এদেশ, ছবিব্লগ, বিবিধ, ভ্রমণ
Tags: এদেশ, ছবিব্লগ, ভ্রমণ
URL: https://sonelablog.com/%e0%a6%9c%e0%a6%be%e0%a6%ab%e0%a6%b2%e0%a6%82-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%95%e0%a7%83%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%b8%e0%a7%8c%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%b0%e0%a7%8d/

খাসিয়া জৈন্তা পাহাড়ের পাদদেশে অবস্থিত সিলেটের জাফলং  সারাদেশে এক নামে পরিচিত । পিয়াইন নদীর তীরে এর অবস্থান ।  সীমান্তের ওপারের পাহাড় টিলা, ডাউকি পাহাড় থেকে অবিরাম ধারায় প্রবাহমান জলপ্রপাত, ডাউকি ব্রীজ, পিয়াইন নদীর স্বচ্ছ  পানি, পাহাড়ে ঘন সবুজ গাছ , সব কছু মিলিয়ে এলাকাটি পর্যটকদের কাছে বেশ প্রিয় একটি স্থান।

সিলেট থেকে  বাস , মাইক্রোবাস , সিএনজি চালিত অটোরিক্সায় যাওয়া যায়  জাফলং । ৬২ কি:মি: দূরত্বে দেখতে পাওয়া যাবে  সড়কের  দুপাশের নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য । সময় লাগবে ১ ঘন্টা হতে ১.৩০ ঘন্টা।

ভাড়াঃ বাস -জনপ্রতি ৫৫ টাকা , মাইক্রোবাস- ১৭০০-২০০০/-টাকা , সি এন জি চালিত অটো রিক্স্রাঃ ৭০০/ টাকা। আমি গিয়েছিলাম একটি প্রাইভেট কারে , ভাড়া নিয়েছিল ১৬০০ টাকা , সারাদিন। মাঝে গোয়াইন ঘাট থেমেছিলাম চার ঘণ্টার জন্য – গিয়েছিলাম লালাখাল।

সবার জন্য থাকার তেমন ভালো ব্যবস্থা ওখানে নেই। জেলা পরিষদের একটি ডাকবাংলো আছে- আগে থেকে অনুমতি নিতে হয় । তাই সিলেটে থাকাই সবচেয়ে ভালো।

কিছুদিন আগে খুব স্বল্প সময়ের জন্য গিয়েছিলাম জাফলং । লালা খাল এ সময় কাটিয়েছি বেশী।

**জাফলং এর কয়েকটি ছবি**

জাফলং এর পথে তামাবিল এর ঠিক আগেই এই পাহাড়ি ঝর্না দেখা যাবে

![](https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-ash3/536006_536099243072980_721606334_n.jpg "পাহাড়ি ঝর্না ")

চিকচিক করা নদীর পানি এবং সবকিছুতেই শুধু মুগ্ধতা

![](https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-ash4/383428_536099436406294_6929485_n.jpg "শুধুই মুগ্ধতা ")

ভারত থেকে পাহাড়ি পানিতে ভেসে আসা পাথর , সারা বছরই জমে থাকে এই নদীতে । মুলত এই পাথর উত্তোলন ও বিক্রিকে কেন্দ্র করেই এই স্থানটি সবার নজরে আসে।

![](https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-ash3/548415_536099299739641_613073424_n.jpg "পাথরে পূর্ণ থাকে এই নদী ")

সৌন্দর্যের লীলাভূমি

![](https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-snc7/420439_536099613072943_1693044720_n.jpg "সৌন্দর্যের লীলাভূমি ")

পাথরের জন্য অপেক্ষমাণ সারিসারি নৌকা

![](https://fbcdn-sphotos-a-a.akamaihd.net/hphotos-ak-snc6/251059_536100173072887_1389399149_n.jpg "অপেক্ষা ")

![](https://fbcdn-sphotos-f-a.akamaihd.net/hphotos-ak-prn1/23871_536100286406209_354687319_n.jpg "অপেক্ষা ")

ইচ্ছে করলে আপনি নদী পার হয়ে ওপারেও যেতে পারেন , ঘুরতে পারেন ইঙ্গিন চালিত নৌকায়

![](https://fbcdn-sphotos-a-a.akamaihd.net/hphotos-ak-ash3/557050_536099726406265_1011055388_n.jpg "নদীতে ভ্রমণ করুন ")

![](https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-prn1/36563_536099836406254_1911784371_n.jpg "নদীতে ভ্রমণ ")
