# জানিয়ে দিলাম

Author: সিকদার সাদ রহমান
Published: 2020-07-06
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae/

আমার শহর তোমায় টানে

সবাই জানুক

ভয় করি না লক্ষ তরুন

গোলাপ কিংবা জারুল আনুক!

আমায় তুমি মন দিয়েছো,

সবাই জানুক

তুচ্ছ করি যুদ্ধ তাদের

যতই তারা অস্ত্র আনুক।

আমার তুমি তোমার আমি

সবাই মানুক।
