# জানা অজানা

- Author: [নীরা সাদীয়া](https://sonelablog.com/author/neera-sadeea/)
- Published: 2016-11-21T16:33:25+00:00
- Updated: 2016-11-21T17:24:47+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%85%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be/

---

![fb_img_1479745798963](http://sonelablog.com/wp-content/uploads/2016/11/FB_IMG_1479745798963.jpg)  
এখনো আমার কত যে জানার বাকি  
এ পথে হাঁটি, ও পথে হাঁটি,  
একটু জিরোই, আবার হাঁটি,  
এখনো আমার কত কী জানার বাকি।  
.  
হাঁটি তো হাঁটি, কেবলি হাঁটি  
ফুরোয় না পথ, কাঁকড়,কাঁদা,মাটি  
মুখটি মলিন,ধূলোয় মাখামাখি;  
এখনো আমার কত যে জানার বাকি।  
.  
কেউ হাত ধরে প্রলোভনে আর ছলে  
পাশে,কাছে,দূরে,ভোলায় কৌশলে  
অতপর দেয় ষোল আনার ফাঁকি;  
এখনো আমার কত কি জানার বাকি।  
.  
পথে প্রান্তরে খুঁজি আমি কারে  
কে আসে যায়, কে প্রাণ কাড়ে?  
দিন শেষে দেখি আমি সে একলাটি  
এখনো আমার কত কি জানার বাকি।

Neera Sadeea  
১৪.১০.১৬

---

Comments: 24 — https://sonelablog.com/%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%85%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be/#comments
